
ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুর জন্য দায়ী তার চিকিৎসক। সম্প্রতি তার মৃত্যুর কারণ খতিয়ে দেখে এমন অভিযোগই আনা হয়েছে তার কর্তব্যরত চিকিৎসকের ওপর। এমনকি তাদের দেশত্যাগের ওপরও নিষেধাজ্ঞা জারি করার জন্য অনুরোধ জানানো হয়েছে স্থানীয় প্রসিকিউটর অফিসে, জানিয়েছে ইএসপিএন।
গত বছর ২৫ নভেম্বর কার্ডিয়াক অ্যারেস্টের কবলে পড়ে চিরনিদ্রায় যান ম্যারাডোনা। এর আগে থেকেই অবশ্য তার শারীরিক অবস্থার অবনতি ঘটেছিল। যে কারণে কিছু দিন হাসপাতালে ছিলেন তিনি, মস্তিষ্কে অস্ত্রোপচারও করাতে হয় তার। বাড়ি ফিরে সব কিছু যখন স্বাভাবিক হয়ে আসছিল, তখনই কার্ডিয়াক অ্যারেস্ট হয় তার।
মৃত্যুর পরদিনই অবশ্য তার আইনজীবি মাতিয়াস মোরিয়া ম্যারাডোনার মৃত্যুকে তদন্তের আওতায় আনার দাবি জানান। এরপর গত মার্চে তার এই দাবিকে আমলে আনে সান ইসিদ্রোর প্রসিকিউটরস অফিস। শুরু হয় তদন্তও। এরপর ২০ জন বিশেষজ্ঞ চিকিৎসকের প্যানেলের তদন্তে বেরিয়ে আসে, মৃত্যুর আগে তাকে দেওয়া চিকিৎসায় ত্রুটি ও অবহেলার ছাপ ছিল।
সেখানে বলা হয়, ঘুমের ভেতরই মৃত্যু হয় তার। তবে শরীরে কোনো প্রকার বিষাক্ত পদার্থের অস্তিত্ব পাওয়া যায়নি। তবে বিষণ্ণতা এড়ানোর ওষুধের ব্যবহার ছিল বলে জানান হয়।
এর আগে চিকিৎসকদের মধ্যকার এক ফোনকল ফাঁস হয়, সেখানেও অবহেলার বিষয়টি উঠে এসেছিল। এ অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত সাত চিকিৎসক দণ্ডিত হতে পারেন আট থেকে ২৫ বছর পর্যন্ত কারাদণ্ডে। অভিযুক্ত চিকিৎসকদের মধ্যে থাকা লিওপলদো লুক ও অগাস্তিনা কোসাচভ ইতোমধ্যেই সব অভিযোগ অস্বীকার করেছেন। তালিকায় এ দুজন ছাড়াও দুই নার্স ও একজন নার্স কোঅর্ডিনেটরসহ আরও দুইজনের নাম আছে। সবার কাছ থেকে জবানবন্দী নেওয়া শুরু হবে আগামী ৩১ মে থেকে।
এদিকে ম্যারাডোনার আইনজীবির সুরে তার মৃত্যুর কিছুদিন পরেই কথা বলতে শুরু করে ম্যারাডোনার পরিবার। তার মেয়েরা তার মৃত্যুর জন্য চিকিৎসককে দায়ী করে নেমে এসেছিলেন রাস্তাতেও।
- ১জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চাঁদপুরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল
- ২১০ জেলায় বন্যার আশঙ্কা
- ৩আমরা যেন জুলাইকে হারিয়ে না ফেলি : রাষ্ট্রপতি
- ৪জুলাইয়ের চেতনায় প্রাতিষ্ঠানিক সংস্কার অব্যাহত থাকবে: আনসার ডিজি
- ৫জুলাইয়ে পুঁজিবাজারে বিও হিসাব কমেছে প্রায় ২৩ হাজার
- ৬‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি বাস্তবায়নের পথে বহুমুখী চ্যালেঞ্জ রয়েছে
- ৭জুলাইয়ে বাংলা কিউআরে পেমেন্ট ছাড়াল ১২৫০ কোটি টাকা
- ৮জুলাই শহীদদের নামে প্রতিষ্ঠানের নামকরণ করা হবে: তথ্য প্রতিমন্ত্রী
- ৯তারেক রহমানের নেতৃত্বেই জুলাই গণঅভ্যুত্থান সফল হয়েছিল : শামীম
- ১০মোড়লগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- ১শহীদদের আত্মত্যাগ জাতির চিরন্তন অনুপ্রেরণা: ইউএনও রোমানা আফরোজ
- ২কুবিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ‘দায়সারা’ আয়োজনের অভিযোগ
- ৩জুলাইয়ের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
- ৪কয়রায় দুঃস্থ ও অসহায়দের মাঝে ব্যাটারিচালিত ভ্যান বিতরণ
- ৫যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের একজনের মরদেহ উদ্ধার
- ৬কুষ্টিয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
- ৭ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- ৮যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
- ৯চাঁদপুরে শহীদ পরিবারের আকুতি, আমরা টাকা চাইনা হত্যার বিচার চাই
- ১০সন্ত্রাসমুক্ত জঙ্গল সলিমপুর গঠনে প্রস্তুত প্রশাসন : জানালেন ডিআইজি ও এসপি





পাঠকের মতামত