
অনাকাঙ্ক্ষিত কারণে হুট করে দলের সেরা খেলোয়াড় ম্যাচ থেকে ছিটকে গেলে বেশ বিপদেই পড়তে হয় যেকোনো কোচকে। তবে পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোসের এই চিন্তাটা দূর করে দিয়েছেন তার দলের বাকি খেলোয়াড়রা।
উয়েফা নেশনস লিগের চলতি আসরে নিজেদের চতুর্থ ম্যাচে সুইডেনকে ৩-০ গোলে হারিয়েছে পর্তুগাল। তাও কি না দলের সবচেয়ে বড় তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়াই। নেশনস লিগে চার ম্যাচের মধ্যে দুটিতেই রোনালদোকে ছাড়া জিতল পর্তুগিজরা।
নেশনস লিগে ক্রোয়েশিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচের আগে পায়ের ইনফেকশনের কারণে ছিটকে যান পর্তুগাল অধিনায়ক রোনালদো। সে ম্যাচে তাকে ছাড়াই । এবার সুইডেনের বিপক্ষে ম্যাচের আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন রোনালদো। তবে বার্নার্দো সিলভা, ডিয়েগো জোতাদের গোলে জয় নিয়েই মাঠ ছেড়েছে পর্তুগিজরা।
এ জয়ের ফলে চার ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে নেশনস লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। চার ম্যাচে ৩ জয় ও ১ ড্র’তে তাদের সংগ্রহ ১০ পয়েন্ট। সমান ম্যাচে সমান ১০ পয়েন্ট রয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সেরও। তবে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় তাদের অবস্থান দ্বিতীয়।
বুধবার রাতে নিজেদের ঘরের মাঠে খেলতে নেমে শুরু থেকে শেষপর্যন্ত সুইডেনের রক্ষণে আক্রমণ চালিয়ে গেছে পর্তুগিজরা। যার সুবাদে প্রথমার্ধেই পেয়ে যায় জোড়া গোল। দ্বিতীয়ার্ধে আরও একটি গোল করে সুইডেনের সম্ভাবনা পুরোটাই শেষ করে দেয় সান্তোসের শিষ্যরা।
ম্যাচের ২১ মিনিটের মাথায় প্রথম গোলটি করে বার্নার্দো সিলভা, এসিস্ট ছিলো জোতার। যিনি সতীর্থের কাছ থেকে বল পেয়ে সেটি আড়াআড়ি করে বাড়িয়ে দেন সিলভার উদ্দেশ্যে। গোল স্কোরিংয়ের দারুণ জায়গায় দাঁড়িয়ে থাকা সিলভা নির্ভুল ফিনিশিংয়ে দলকে এগিয়ে দেন।
এর আগে দুই মিনিটের সময় অবশ্য গোলের সহজ সুযোগ পেয়েছিলেন জোতা নিজেই। কিন্তু ভুল করে মেরে বসেন বাইরে। তবে সেই একই ভুল আর ৪৪ মিনিটের সময় করেননি জোতা। হোয়াও ক্যানসেলোর এগিয়ে দেয়া বল ধরে লক্ষ্যভেদ করেন লিভারপুলের এই ফরোয়ার্ড।
দ্বিতীয়ার্ধে গোলের দেখা পেতে ম্যাচের ৭২ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় পর্তুগালকে। প্রায় একক প্রচেষ্টায় দলের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোলটি করেন জোতা। মাঝমাঠ থেকে একাই বল টেনে আনেন তিনি। এক ডিফেন্ডারকে কাটিয়ে সামনে থাকা দুই ডিফেন্ডারের ফাঁক দিয়ে জালের ঠিকানা খুঁজে নেন তিনি।
এই পরাজয়ের পর নেশনস লিগ থেকে সুইডেনের বিদায় প্রায় নিশ্চিতই বলা চলে। কেননা চার ম্যাচে তারা হেরেছে সবকয়টিতে। গ্রুপের অন্য ম্যাচে ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়েছে ফ্রান্স। চার ম্যাচ খেলে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরেই অবস্থান করছে ক্রোয়েশিয়া।
- ১যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রাখলে ইরানও হামলা করবে না: ইরান
- ২টেকনো ড্রাগসের ক্রেডিট রেটিং সম্পন্ন
- ৩আরএকে সিরামিকসের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৪পিপলস ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৫পিকআপ সিএনজিচালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
- ৬কুড়িগ্রামে শিশু সুরক্ষা ও অধিকার নিশ্চিতকরণে সমন্বয় সভা অনুষ্ঠিত
- ৭জলবায়ু পরিবর্তনের প্রভাবে আজ ঢাকার বাতাস মাঝারিমানের
- ৮আজ ফের শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা
- ৯দেশের ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ১০এনএসইজেডে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি, তৈরি হবে বৈদ্যুতিক সরঞ্জাম
- ১সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ
- ২কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
- ৩চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
- ৪বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- ৫সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে
- ৬চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
- ৭সরকারের পাঁচ মাসেই নানা কথা শুরু হয়েছে, সুযোগ হারানো যাবে না
- ৮চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার বাবলু মারা গেছেন
- ৯সাউথ বাংলার বোর্ড সভা ২৯ জুলাই
- ১০২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮ হাজার ৪৭ কোটি টাকা





পাঠকের মতামত