
ম্যানচেস্টার সিটি তার সঙ্গে নতুন করে চুক্তি করছে না, সেই খবর জানা গিয়েছিল আগেই। ফ্রি ট্রান্সফারে সার্জিও আগুয়েরোকে দলে ভেড়াচ্ছে বার্সেলোনা, সেটাও প্রায় নিশ্চিত ছিল।
এবার আসলো আনুষ্ঠানিক ঘোষণা। ইতিহাদে ১০ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ার শেষ করে ন্যু ক্যাম্পে যাত্রা শুরু করতে যাচ্ছেন আগুয়েরো। আর্জেন্টাইন স্ট্রাইকারের সঙ্গে দুই বছরের চুক্তি করেছে লা লিগার ক্লাবটি।
৩২ বছর বয়সী আগুয়েরোকে নিজেদের ডেরায় নিয়ে আসার খবর নিশ্চিত করে বার্সা এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলেছে, ‘এফসি বার্সেলোনা এবং সার্জিও কুন আগুয়েরোর মধ্যে চুক্তি সম্পন্ন হয়েছে যে, ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর ১ জুলাই থেকে তিনি ক্লাবে যোগ দেবেন।’
বার্সা আরও জানিয়েছে, সার্জিও আগুয়েরোর সঙ্গে তাদের চুক্তি ২০২২-২৩ মৌসুমের শেষ পর্যন্ত। তার বাই আউট ক্লজ ধরা হয়েছে ১০০ মিলিয়ন ইউরো, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১ হাজার ৩৪ কোটি ৭৫ লাখ টাকার মতো। অর্থাৎ দুই বছরের মধ্যে কোনো ক্লাব আর্জেন্টাইন স্ট্রাইকারকে কিনতে চাইলে এই বিশাল অংকের অর্থ খরচ করতে হবে।
২০১১ সালে ম্যানসিটিতে যোগ দেয়ার পর দলকে পাঁচটি প্রিমিয়ার লিগ, একটি এফএ কাপ, ছয়টি লিগ কাপ জিতিয়েছেন এই স্ট্রাইকার।
অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে ৪০ মিলিয়ন ইউরোতে আগুয়েরোকে কিনেছিল ম্যানচেস্টার সিটি। তারপর এই ক্লাবকে দুই হাত ভরে দিয়েছেন এই আর্জেন্টাইন। সব প্রতিযোগিতা মিলিয়ে সিটির হয়ে ৩৯০ ম্যাচ খেলে ২৬০ গোল করেছেন তিনি, যা কিনা ক্লাবেরই সর্বকালের সেরা রেকর্ড।
- ১ডিএমপির তেজগাঁও বিভাগের অভিযানে ৫৭ জন গ্রেফতার
- ২গুলশান থেকে সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেফতার
- ৩দেশের ৬ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা
- ৪দিল্লিতে শেখ হাসিনাকে কথা বলতে দেওয়ায় ঢাকার ক্ষুদ্ধ প্রতিক্রিয়া
- ৫জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চাঁদপুরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল
- ৬১০ জেলায় বন্যার আশঙ্কা
- ৭আমরা যেন জুলাইকে হারিয়ে না ফেলি : রাষ্ট্রপতি
- ৮জুলাইয়ের চেতনায় প্রাতিষ্ঠানিক সংস্কার অব্যাহত থাকবে: আনসার ডিজি
- ৯জুলাইয়ে পুঁজিবাজারে বিও হিসাব কমেছে প্রায় ২৩ হাজার
- ১০‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি বাস্তবায়নের পথে বহুমুখী চ্যালেঞ্জ রয়েছে
- ১শহীদদের আত্মত্যাগ জাতির চিরন্তন অনুপ্রেরণা: ইউএনও রোমানা আফরোজ
- ২জুলাইয়ের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
- ৩কুবিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ‘দায়সারা’ আয়োজনের অভিযোগ
- ৪যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের একজনের মরদেহ উদ্ধার
- ৫কয়রায় দুঃস্থ ও অসহায়দের মাঝে ব্যাটারিচালিত ভ্যান বিতরণ
- ৬কুষ্টিয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
- ৭ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- ৮যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
- ৯লোহিত সাগরে হামলায় ভারতীয় কার্গো জাহাজ ডুবি
- ১০সন্ত্রাসমুক্ত জঙ্গল সলিমপুর গঠনে প্রস্তুত প্রশাসন : জানালেন ডিআইজি ও এসপি





পাঠকের মতামত