
বিশ্বকাপ বাছাইয়ে আজ আফগানদের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। দোহার জসিম বিন হামাম স্টেডিয়ামে বাংলাদেশের সময় খেলা শুরু হবে রাত ৮টায়। টিভির পর্দায় খেলা দেখা যাবে। বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের প্রথম ৫ ম্যাচে মাত্র ১ পয়েন্ট বাংলাদেশের।
বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ ই গ্রুপে খেলছে। এই গ্রুপ হতে কাতার সরাসরি পরবর্তী রাউন্ড খেলবে। গ্রুপ রানার্সআপ হলে বাংলাদেশের সুযোগ হতো পরবর্তী রাউন্ডে যাওয়ার। সেই সুযোগ বাংলার ফুটবলারদের সামনে নেই। কাতার বিশ্বকাপে খেলার সুযোগ নেই। এখন ২০২৩ এশিয়ান কাপ ফুটবলে সম্ভাবনা আছে যদি। গ্রুপ চ্যাম্পিয়ন, রানার্সআপ হওয়ার পর কোয়ালিফাইং ম্যাচ , প্লেঅফ ম্যাচ খেলে উঠে আসতে পারে তাহলে সুযোগ হতে পারে।
বিশ্বকাপ বাছাইয়ের ৫ ম্যাচ হওয়ার পর শেষ তিন ম্যাচ বাকি ছিল। এই তিন ম্যাচ বাংলাদেশে হওয়ার কথা থাকলেও এএফসি এবং ফিফা অন্যদের অনুরোধ রাখতে গিয়ে বাংলাদেশকে কাতারে টেনে নিয়ে গেছে। তিন ম্যাচের আজ প্রথমটি আফগানিস্তানের বিপক্ষে।
২০১৯ সালের ১০ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে গ্রুপের প্রথম ম্যাচ খেলেছিল বাংলাদেশ। ১-০ গোলে হারলেও সেই ম্যাচ ভালো খেলেছিল। গোলে সুযোগ নষ্ট করেছিল আক্রমণভাগ। আফসোস নিয়ে ঘরে ফেরা বাংলাদেশ ১০ অক্টোবর কাতারের বিপক্ষে ভালো খেলেও ২-০ গোলে হেরেছিল। ১৫ অক্টোবর সল্ট লেকে ভারতের বিপক্ষে ১-০ গোলে এগিয়েও সেই ম্যাচ ১-১ গোলে ড্র হয়। ওমানের বিপক্ষে ওদের মাটিতে ৪-১ গোলে এবং দোহায় কাতারের বিপক্ষে ৫-০ গোলে হেরেছিল বাংলাদেশ। গ্রুপ পর্বে ৫ ম্যাচে ১ পয়েন্ট পাওয়া বাংলাদেশের সম্ভাবনা এশিয়ান কাপ।
এর মধ্যে দুঃখের কথা হচ্ছে বাকি তিন ম্যাচে লড়াই করার মতো শক্তি নেই বাংলার ফুটবল দলে। ইনজুরি, করোনা ক্ষতি করেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে খেলোয়াড় কোচের চাওয়া অনুসারে দলের প্রস্তুতিও ভালো হয়নি। সংশ্লিষ্ট কমিটি ভালো প্রস্তুতির পথ তৈরি করে দিতে পারেনি।
আফগানিস্তান ভালো করেই জানে বাংলাদেশের শক্তি সামর্থ্য আর দুর্বলতার কথা। তার পরও আঁটঘাট বেঁধেই তারা আজ বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে। এশিয়ান কাপে কোয়ালিফাই করার লক্ষ্য তাদের। যদিও ১৬ পয়েন্ট নিয়ে টপে আছে কাতার। তবে দ্বিতীয় স্থানে আছে ওমান (১২), আফগানিস্তান (৪) তৃতীয়, ভারত (৩) চতুর্থ বাংলাদেশ (১) পঞ্চম স্থানে রয়েছে। এই পরিসংখ্যানে বাংলাদেশের সম্ভাবনাই নেই।
তার পরও ভালো খেলার সুযোগটা নষ্ট হয়েছে নানা সংকটে। তার ওপর এবারই প্রথম বাংলাদেশের প্রস্তুতিটা লেজেগোবরে হয়েছে। দলের অবস্থা ভালো না। মনোবল চাঙ্গা করে জামাল ভুঁইয়ারা কতটা লড়াই করতে পারবেন তা বলা কঠিন। ইংলিশ কোচ জেমি ডে টার্গেট করছেন তারা যে কোনো দলকে কামড় বসিয়ে দেবেন।
- ১সাউথইস্ট ব্যাংকের কর্পোরেট পরিচালকের শেয়ার বিক্রয়ের ঘোষণা
- ২চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারেন হামজা চৌধুরী
- ৩চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে প্রবাসীর মৃত্যুর অভিযোগ
- ৪শেরপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- ৫গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চরফ্যাশনে ১১ দলীয় ঐক্যের গণমিছিল
- ৬প্রথমবারের মতো পর্তুগালে রেনাটার ওষুধ রপ্তানি
- ৭সূচকের মিশ্রাবস্থায় চলছে লেনদেন
- ৮ভরিতে ৯৮৫৬ টাকা বাড়লো সোনার দাম
- ৯চাঁদপুরে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩
- ১০ধৈর্যের বাঁধ ভেঙে গেলে ছাত্রদলের পিঠের চামড়া তুলে ফেলবো: শিবির সভাপতি ইবি শাখা
- ১শহীদদের আত্মত্যাগ জাতির চিরন্তন অনুপ্রেরণা: ইউএনও রোমানা আফরোজ
- ২কুবিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ‘দায়সারা’ আয়োজনের অভিযোগ
- ৩জুলাইয়ের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
- ৪কয়রায় দুঃস্থ ও অসহায়দের মাঝে ব্যাটারিচালিত ভ্যান বিতরণ
- ৫কুষ্টিয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
- ৬ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- ৭যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
- ৮চাঁদপুরে শহীদ পরিবারের আকুতি, আমরা টাকা চাইনা হত্যার বিচার চাই
- ৯সন্ত্রাসমুক্ত জঙ্গল সলিমপুর গঠনে প্রস্তুত প্রশাসন : জানালেন ডিআইজি ও এসপি
- ১০২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব আদায়ের ঘাটতি ৮৭ হাজার কোটি টাকা





পাঠকের মতামত