
শেষ কয়েকদিনে বেশ ব্যস্ত সময়ই কাটাচ্ছে লিওনেল মেসির বার্সালোনা। তিন দিনে তিন খেলোয়াড় দলে ভেড়ানোর ঘোষণার পর কিছুটা ক্ষান্ত হলেও কাজ থেমে নেই লিওনেল মেসির দলের। কথা চলছে ফ্রি এজেন্ট হতে যাওয়া লিভারপুল মিডফিল্ডার জর্জিনিও ওয়াইনাল্ডামকে দলে ভেড়ানোর, অনেকটাই এগিয়েছে তার বার্সায় যোগ দেওয়ার কথা। কিন্তু শেষ সময়ে এতে বাগড়া দিতে পারে পিএসজি। তাকে বড় অঙ্কের বেতনের প্রস্তাব দিয়ে বার্সার মুখের খাবার কেড়ে নেওয়ার পথে আছে নেইমারের দল, জানাচ্ছে ইএসপিএন।
চলতি মাসের শেষেই ওয়াইনাল্ডামের সঙ্গে লিভারপুলের চুক্তি শেষ। এরপরই বিনামূল্যে যে কোনো ক্লাবে যেতে পারবেন তিনি। সে সুযোগটাই নিতে চায় বার্সেলোনা আর পিএসজি।
তার এজেন্টরা বার্সেলোনা সভাপতি হোয়ান লাপোর্তার সঙ্গে শেষ এক সপ্তাহে দুইবার আলোচনায় বসেছে। শোনা যাচ্ছে তিন বছরের চুক্তি অপেক্ষা করছে তার জন্য। ডাচ এই মিডফিল্ডার কোচ রোনাল্ড কোম্যানের পছন্দের একজন। গত সপ্তাহে কোম্যানের আরও এক বছর বার্সেলোনায় থাকার বিষয়টি নিশ্চিত হতেই আরও বেগ পায় বার্সার সঙ্গে ওয়াইনাল্ডামের আলোচনা।
তবে তাতেই বাধ সাধতে পুরোপুরি প্রস্তুত পিএসজি। ওয়াইনাল্ডামের খুব কাছের সূত্র ধরে ইএসপিএন জানাচ্ছে, নেইমারের ক্লাব ডাচ মিডফিল্ডারকে বার্সার চেয়েও বড় চুক্তি প্রস্তাব করেছে। এর ফলে ওয়াইনাল্ডামের প্রাধান্য সরে এসেছে প্যারিসের ক্লাবটির দিকে। ইএসপিএনের বার্সা সূত্র জানাচ্ছে, এ ঘটনার পরে বার্সেলোনা বড় প্রতিযোগিতার বিষয়টি মেনে নিচ্ছে। আর এর ফলে ক্লাবটিতে কিছুটা ধোঁয়াশাও সৃষ্টি হয়েছে তাকে নিয়ে। এদিকে বার্সেলোনা আর পিএসজিই নয়, লিভারপুলের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী এই মিডফিল্ডারকে দলে ভেড়াতে আগ্রহী বায়ার্ন মিউনিখও।
ওয়াইনাল্ডামকে নিয়ে ধোঁয়াশা তৈরি হলেও তার স্বদেশি ফরোয়ার্ড মেম্ফিস ডিপাইকে দলে টানার আলোচনা চলছে বার্সার। চলতি মাসের শেষে লিওঁর সঙ্গে চুক্তি শেষ তারও। বার্সা কোচ কোম্যানের পছন্দের এই খেলোয়াড়কে দলে ভেড়াতেও প্রতিযোগিতার মুখে পড়তে হয়েছে দলটিকে। ডিপাইকে দলে টানতে আগ্রহী জুভেন্তাস আর ইন্টার মিলানও।
বার্সেলোনা ইতোমধ্যেই ব্যস্ত এক গ্রীষ্ম কাটাচ্ছে। ম্যানচেস্টার সিটি থেকে সার্জিও আগুয়েরো আর এরিক গার্সিয়াকে দলে টেনেছে কাতালান ক্লাবটি। এরপর রিয়াল বেটিস থেকে ৯ মিলিয়ন ইউরোর বিনিময়ে দলে এনেছে এমারসন রয়ালকে।
ফ্রি এজেন্টদের দলে ভেড়ানোর পর দলটিতে প্রাধান্য পাবে মেসির চুক্তি নবায়ন আর বর্তমান খেলোয়াড়দের বেতন কমানো নিয়ে আলোচনা। এরপর জুলাই মাসে দলবদল মৌসুমের শেষ অংশে বড় কোনো নামকে দলে ভেড়ানোর কথা ভাবছে বার্সেলোনা।
- ১বারিধারায় পাকিস্তানি হাইকমিশনারের বাসায় আগুন, আইসিইউতে হাইকমিশনার
- ২রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে স্বল্পমেয়াদি অধিবেশন ডাকা হবে: চিফ হুইপ
- ৩বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
- ৪২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন
- ৫ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৬এসএসসির ফল প্রকাশ ১০ আগস্ট
- ৭আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার
- ৮তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ
- ৯সাংবাদিক জোবাইয়েরের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
- ১০জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ, পাসের হার ৬০.৯৭ শতাংশ
- ১দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ২কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ৩মনু সেচ প্রকল্পে জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি
- ৪প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৫বিতর্কিত সনদে রূপালী লাইফের মুখ্য নির্বাহী গোলাম কিবরিয়া
- ৬অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৭আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নৌপথে ট্র্যাকিং সিস্টেম থাকা দরকার: নোয়াখালী জেলা প্রশাসক
- ৮সাবেক নারী সেনাসদস্যকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে
- ৯চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি রুহুল আমিনের মৃত্যু
- ১০ভরিতে ৯৮৫৬ টাকা বাড়লো সোনার দাম





পাঠকের মতামত