
চলতি ইউরো কাপের দ্বিতীয় দিন বড় এক দুর্ঘটনার সাক্ষী হয়েছে ফুটবল বিশ্ব। রাশিয়ার বিপক্ষে ম্যাচের ৪৩ মিনিটের সময় মাঠের মধ্যেই লুটিয়ে পড়েছিলেন ডেনমার্কের তারকা মিডফিল্ডার ক্রিশ্চিয়ান এরিকসেন। বেশ কিছুক্ষণ অচেতন থাকার পর জ্ঞান ফেরে তার। সেই ম্যাচটি ০-১ গোলে হেরেছিল ডেনমার্ক।
আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ সময় রাত ১০টায় গ্রুপপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে ড্যানিশরা। যেখানে প্রতিপক্ষ বর্তমান নাম্বার ওয়ান দল বেলজিয়াম। ম্যাচটিতে খেলা হবে না এরিকসেনের। তবে তার জন্য বিশেষ এক উদ্যোগ নিয়েছে বেলজিয়াম ফুটবল দল।
ডেনমার্কের বিপক্ষে ম্যাচটির দশম মিনিটটি এরিকসেনের জন্য উৎসর্গ করবে বেলজিয়াম। এরিকসেন দশ নম্বর জার্সি পরে খেলায়ই মূলত ম্যাচের দশম মিনিটটি বেছে নিয়েছে তারা। বেলজিয়ামের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবেই জানানো হয়েছে এ কথা।
এরিকসেনের মাঠে লুটিয়ে পড়ার দিন ডেনমার্কের ম্যাচের পর খেলা ছিল বেলজিয়ামের। রাশিয়ার বিপক্ষে সেই ম্যাচটিতে গোল করে ক্যামেরার সামনে গিয়ে ‘ক্রিস, তোমাকে ভালোবাসি’ বলে উদযাপন করেছিলেন বেলজিয়ামের তারকা ফরোয়ার্ড রোমেলু লুকাকু। ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানে সতীর্থ লুকাকু ও এরিকসেন।
ম্যাচের মধ্যে বিশেষ উদ্যোগ নেয়ার ব্যাপারে বেলজিয়ামের কোচ রবার্তো মার্টিনেজ বলেছেন, ‘এটা এরিকসেনের জন্য ফুটবলের একটা উদযাপন বলতে পারেন। যখন ঘটনাটি ঘটল, তখন সেই অনিশ্চয়তাটা ছিল, তা সবার জন্যই অনেক মুহুর্ত ছিল। বিশেষ করে যারা তার সঙ্গে একসঙ্গে খেলেছে।’
বেলজিয়ান কোচ আরও বলেন, ‘সেই অবস্থা থেকে আপনি যখন ভালো খবরটা পেলেন যে হাসপাতালে এরিকসেন ভালোভাবে সাড়া দিচ্ছে এবং কথা বলছে, এটা অবশ্যই একটা উদযাপনের মতো।’
- ১গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কয়রায় জামায়াতে ইসলামীর দোয়া ও গণমিছিল
- ২যমুনায় গোসলে নেমে নিখোঁজ অপর ছাত্রের লাশ উদ্ধার
- ৩ডিএমপির তেজগাঁও বিভাগের অভিযানে ৫৭ জন গ্রেফতার
- ৪গুলশান থেকে সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেফতার
- ৫দেশের ৬ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা
- ৬দিল্লিতে শেখ হাসিনাকে কথা বলতে দেওয়ায় ঢাকার ক্ষুদ্ধ প্রতিক্রিয়া
- ৭জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চাঁদপুরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল
- ৮১০ জেলায় বন্যার আশঙ্কা
- ৯আমরা যেন জুলাইকে হারিয়ে না ফেলি : রাষ্ট্রপতি
- ১০জুলাইয়ের চেতনায় প্রাতিষ্ঠানিক সংস্কার অব্যাহত থাকবে: আনসার ডিজি
- ১শহীদদের আত্মত্যাগ জাতির চিরন্তন অনুপ্রেরণা: ইউএনও রোমানা আফরোজ
- ২জুলাইয়ের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
- ৩কুবিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ‘দায়সারা’ আয়োজনের অভিযোগ
- ৪কুষ্টিয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
- ৫যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের একজনের মরদেহ উদ্ধার
- ৬কয়রায় দুঃস্থ ও অসহায়দের মাঝে ব্যাটারিচালিত ভ্যান বিতরণ
- ৭ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- ৮যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
- ৯চাঁদপুরে শহীদ পরিবারের আকুতি, আমরা টাকা চাইনা হত্যার বিচার চাই
- ১০সন্ত্রাসমুক্ত জঙ্গল সলিমপুর গঠনে প্রস্তুত প্রশাসন : জানালেন ডিআইজি ও এসপি





পাঠকের মতামত