
রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তির শেষ বছরে ছিলেন সার্জিও রামোস। বেশকিছু দিন ধরে কানাঘুষা চলছিল চুক্তি নিয়ে বনিবনা না হওয়ায় ক্লাব ছাড়তে পারেন এই কিংবদন্তি ডিফেন্ডার। স্প্যানিশ সময় বুধবার (১৬ জুন) রাত পৌনে ১০টার দিকে (বাংলাদেশ সময় বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ২টা) রিয়াল মাদ্রিদের ওয়েবসাইটে এই বিবৃতি প্রকাশ করা হয়।
তবে রামোস রিয়াল ছেড়ে কোন ক্লাবে যাচ্ছেন তা নিয়ে এখনও পর্যন্ত আসেনি কোনো খবর। আজ রামোস তাঁর বিদায়ী সংবাদসম্মেলনে ক্লাব প্রাঙ্গনে উপস্থিত হবেন।
২০০৫ সালে রেকর্ড পরিমাণ অর্থের বিনিময়য়ে সেভিয়া থেকে রিয়াল মাদ্রিদে নাম লেখান সার্জিও রামোস। এরপর দীর্ঘ ১৬টি বছর রিয়ালের রক্ষণদূর্গের অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করেছেন রামোস। অবশেষে রিয়াল মাদ্রিদের সঙ্গে ১৬ বছরের সম্পর্ক ছিন্ন করলেন রামোস।
২০১৪ সালে ইকার ক্যাসিয়াস ক্লাব ছাড়ার পর দীর্ঘ সাত বছর ক্লাবের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন রামোস। তাঁর অধিনায়কত্বেই রিয়াল মাদ্রিদ টানা তিনটি চ্যাম্পিয়নস লিগ জিতেছিল। আর এই সময়ে দুটি স্প্যানিশ লা লিগাও জিতেছে রিয়াল।
আর রিয়াল মাদ্রিদে দীর্ঘ ১৬ বছরের ক্যারিয়ারে মোট চারটি চ্যাম্পিয়নস লিগের সঙ্গে আছে পাঁচটি লা লিগা, দুটি স্প্যানিশ কোপা দেল রে। আরও আছে চারটি স্প্যানিশ সুপার কাপ, তিনটি উয়েফা সুপার কাপ এবং চারটি ক্লাব ওয়ার্ল্ডকাপ।
রিয়াল মাদ্রিদের হয়ে ১৬ মৌসুমে ৬৭১টি ম্যাচ খেলেছেন রামোস আর নামের পাশে ১০১টি গোলও যোগ করেছেন তিনি। যার মধ্যে ২০১৪ সালে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ম্যাচের ৯২ মিনিট ৪৮ সেকেন্ডে গোল করে দলকে সমতায় ফেরান। এবং শেষ পর্যন্ত নিজেদের ১০ চ্যাম্পিয়নস লিগ জয় করে রিয়াল।
২০২০/২১ মৌসুমে ইনজুরির কারণে বেশিরভাগ সময়ই মাঠের বাইরে থাকতে হয়েছে রামোসকে। আর ইনজুরির কারণে ইউরো-২০২০ এর স্পেন দলেও ডাক পাননি তিনি।
এদিকে স্প্যানিশ সংবাদমাধ্যমে জানিয়েছে, রামোস রিয়াল ছাড়তে চাননি। তিনি ভেবেছিলেন রিয়াল মাদ্রিদের কাছে থেকে শেষ মুহূর্তে নতুন চুক্তির প্রস্তাব আসবে কিন্তু শেষ পর্যন্ত তা আর আসেনি।
এদিকে ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, রিয়াল মাদ্রিদের নতুন কোচ কার্লো আনচেলোত্তি রামোসকে রিয়ালে থাকার জন্য অনুরোধ করলেও রামোস তা মানেননি। এবং তিনি নতুন কোনো ক্লাবে খেলতে চান বলেও জানান রোমানো।
- ১গণভোটের রায় বাস্তবায়নে লংমার্চের ঘোষণা ১১ দলের
- ২ইউনিয়ন ক্যাপিটালে চেয়ারম্যান নিয়োগ
- ৩জুলাইয়ে দেশজুড়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৬, আহত ৬২৯
- ৪ইসলামিক ফাইন্যান্সের রোববার লেনদেন বন্ধ
- ৫আইসিএসবির প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মোহাম্মদ শাহজাহান
- ৬পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের রোববার লেনদেন চালু
- ৭চাঁদপুরে অযত্নে অবহেলায় নষ্ট হচ্ছে কোটি টাকার গাড়ি
- ৮জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাবে আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ৯বড়লেখায় জুলাই শহীদদের স্মরণে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি
- ১০সাউথইস্ট ব্যাংকের কর্পোরেট পরিচালকের শেয়ার বিক্রয়ের ঘোষণা
- ১শহীদদের আত্মত্যাগ জাতির চিরন্তন অনুপ্রেরণা: ইউএনও রোমানা আফরোজ
- ২কুবিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ‘দায়সারা’ আয়োজনের অভিযোগ
- ৩জুলাইয়ের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
- ৪কয়রায় দুঃস্থ ও অসহায়দের মাঝে ব্যাটারিচালিত ভ্যান বিতরণ
- ৫কুষ্টিয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
- ৬ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- ৭যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
- ৮চাঁদপুরে শহীদ পরিবারের আকুতি, আমরা টাকা চাইনা হত্যার বিচার চাই
- ৯সন্ত্রাসমুক্ত জঙ্গল সলিমপুর গঠনে প্রস্তুত প্রশাসন : জানালেন ডিআইজি ও এসপি
- ১০২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব আদায়ের ঘাটতি ৮৭ হাজার কোটি টাকা





পাঠকের মতামত