
এবার সত্যিকারের লড়াই শুরু। কোন ভুল করা চলবে না, নক আউটে হারলেই বিদায়। কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে প্রথম দিনই মাঠে নামবে ব্রাজিল। বাংলাদেশ সময় আগামী শনিবার ভোর ছয়টায় চিলির সঙ্গে ডু অর ডাই ম্যাচ। যেখানে জিতলে দল সেমি-ফাইনালে। হারলে বিদায়।
তার আগে অবশ্য দারুণ মেজাজে দল। গ্রুপ পর্বে অজেয় স্বাগতিকরা। চিলির বিপক্ষে লড়াইয়ের আগে তাই তো বাড়তি একটা আত্মবিশ্বাস থাকছে তাদের। বিশেষ করে রক্ষণ দুর্গ প্রাচীর তুলে দাঁড়িয়ে আছে। তবে চিলি যে মরণ কামড় দেবে, তা জানাই আছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। এ কারণেই সতর্ক দলটির ডিফেন্সের ফুটবলাররা।
দলের অভিজ্ঞ ডিফেন্ডার থিয়াগো সিলভা শেষ আটে চিলির বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে অবশ্য সতীর্থদের সতর্ক করলেন। বলছিলেন, ‘ওদের আক্রমণভাগ বেশ সংহত। চিলি টুর্নামেন্টে এখন অব্দি গোলে শট নিয়েছে ১৭টি। যদিও বেশি গোল দিতে পারেনি। তবে ওরা চেষ্টা চালিয়ে যায়। রক্ষণের কাজে অবশ্যই মাঝমাঠ ও আক্রমণভাগের খেলোয়াড়দেরও ভূমিকা রাখতে হবে। ওরা যখনই খালি জায়গা পায়, তখনই গোলের জন্য শট নেয় পোষ্টে। আমাদের বুঝতে হবে, সতর্ক থাকতে হবে-ওরা সুযোগ পেলেই শট নেবে।’
এমনিতে ব্রাজিল এবার গোল পাচ্ছে। কোপার গ্রুপ পর্বে চার ম্যাচে করেছে ৮ গোল। গোল হজম করেছে মাত্র দুটি। এটা মাথায় রেখেই দাপট ধরে রাখতে চান সিলভা, ‘দেখুন, গোলের জন্য শটের প্রসঙ্গ আসলেই এটা বলতে হবে আমাদের রক্ষণভাগ আর গোলরক্ষকের জন্য দল ভুগেনি। আগের ম্যাচগুলোতে হয়তো তিন অথবা চারটি শট নিতে পেরেছে প্রতিপক্ষ। যারমধ্যে দুটি হয়েছে গোল। প্রতিপক্ষকে কম সুযোগ দিয়েছি আমরা।’
তার পথ ধরেই ব্রাজিল দারুণ খেলে যাচ্ছে। পরিসংখ্যান জানাচ্ছে, বিশ্বকাপ বাছাই ও কোপা আমেরিকা মিলিয়ে সর্বশেষ ১০ ম্যাচে মাত্র একবার ব্রাজিল দল হজম করেছে একের বেশি গোল। তবে চিলি ভাবনায় ফেলছে তাদের। নকআউট পর্বে একটু ভুল হলেই সর্বনাশ হয়ে যেতে পারে। অবশ্য কোপার শিরোপা জিতেই থামতে চায় তিতের দল।
- ১ডিএমপির তেজগাঁও বিভাগের অভিযানে ৫৭ জন গ্রেফতার
- ২গুলশান থেকে সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেফতার
- ৩দেশের ৬ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা
- ৪দিল্লিতে শেখ হাসিনাকে কথা বলতে দেওয়ায় ঢাকার ক্ষুদ্ধ প্রতিক্রিয়া
- ৫জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চাঁদপুরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল
- ৬১০ জেলায় বন্যার আশঙ্কা
- ৭আমরা যেন জুলাইকে হারিয়ে না ফেলি : রাষ্ট্রপতি
- ৮জুলাইয়ের চেতনায় প্রাতিষ্ঠানিক সংস্কার অব্যাহত থাকবে: আনসার ডিজি
- ৯জুলাইয়ে পুঁজিবাজারে বিও হিসাব কমেছে প্রায় ২৩ হাজার
- ১০‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি বাস্তবায়নের পথে বহুমুখী চ্যালেঞ্জ রয়েছে
- ১শহীদদের আত্মত্যাগ জাতির চিরন্তন অনুপ্রেরণা: ইউএনও রোমানা আফরোজ
- ২কুবিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ‘দায়সারা’ আয়োজনের অভিযোগ
- ৩জুলাইয়ের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
- ৪যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের একজনের মরদেহ উদ্ধার
- ৫কয়রায় দুঃস্থ ও অসহায়দের মাঝে ব্যাটারিচালিত ভ্যান বিতরণ
- ৬কুষ্টিয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
- ৭ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- ৮যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
- ৯লোহিত সাগরে হামলায় ভারতীয় কার্গো জাহাজ ডুবি
- ১০সন্ত্রাসমুক্ত জঙ্গল সলিমপুর গঠনে প্রস্তুত প্রশাসন : জানালেন ডিআইজি ও এসপি





পাঠকের মতামত