
নকআউট পর্বের খেলা শুরুর আগে বদলে গেল কোপা আমেরিকার নিয়ম। লাতিন আমেরিকান ফুটবলীয় শ্রেষ্ঠত্বের এ আসর ফিরে গেছে ২০১৫ ও ২০১৬ সালের টুর্নামেন্টের নিয়মে।
যেখানে নকআউট পর্বে কোনো ম্যাচ অমীমাংসিত থাকলে, অতিরিক্ত ত্রিশ মিনিট খেলা হবে না। সরাসরি নিয়ে যাওয়া হবে টাইব্রেকারে। ২০১৫ ও ২০১৬ সালের কোপা আমেরিকা হয়েছিল এমন নিয়মে।
একই সময়ে চলমান ইউরো কাপের দ্বিতীয় রাউন্ড থেকেই নির্ধারিত ৯০ মিনিটের খেলায় ফল না এলে, দেয়া হচ্ছে ১৫ মিনিট করে দুই অর্ধের অতিরিক্ত ত্রিশ মিনিট। এরই মধ্যে ইউরোর চারটি ম্যাচ গড়িয়েছে অতিরিক্ত ত্রিশ মিনিটে।
কিন্তু কোপা আমেরিকায় থাকছে না এই নিয়ম। নির্ধারিত ৯০ মিনিটে খেলা ড্র থাকলে, সরাসরি করা হবে পেনাল্টি শ্যুটআউট। তবে ফাইনাল ম্যাচে আবার অতিরিক্ত ত্রিশ মিনিটের ব্যবস্থা থাকবে।
অর্থাৎ কোপা আমেরিকার শিরোপা নির্ধারণী ম্যাচটি ড্র হলে খেলা গড়াবে অতিরিক্ত ত্রিশ মিনিটে। সেখানেও ফল না এলে চ্যাম্পিয়ন নির্ধারিত হবে টাইব্রেকারের মাধ্যমে।
উল্লেখ্য, ২০১৫ ও ২০১৬ সালের কোপা আমেরিকায় এই নিয়মে খেলা হলেও, খানিক বদল এসেছিল ২০১৯ সালের আসরে। সেবারও কোয়ার্টারে ছিল না অতিরিক্ত ত্রিশ মিনিট। তবে সেমিফাইনাল থেকে পরবর্তী ম্যাচগুলোতে রাখা হয়েছিল অতিরিক্ত ত্রিশ মিনিটের ব্যবস্থা।
- ১গুলশান থেকে সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেফতার
- ২দেশের ৬ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা
- ৩দিল্লিতে শেখ হাসিনাকে কথা বলতে দেওয়ায় ঢাকার ক্ষুদ্ধ প্রতিক্রিয়া
- ৪জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চাঁদপুরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল
- ৫১০ জেলায় বন্যার আশঙ্কা
- ৬আমরা যেন জুলাইকে হারিয়ে না ফেলি : রাষ্ট্রপতি
- ৭জুলাইয়ের চেতনায় প্রাতিষ্ঠানিক সংস্কার অব্যাহত থাকবে: আনসার ডিজি
- ৮জুলাইয়ে পুঁজিবাজারে বিও হিসাব কমেছে প্রায় ২৩ হাজার
- ৯‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি বাস্তবায়নের পথে বহুমুখী চ্যালেঞ্জ রয়েছে
- ১০জুলাইয়ে বাংলা কিউআরে পেমেন্ট ছাড়াল ১২৫০ কোটি টাকা
- ১শহীদদের আত্মত্যাগ জাতির চিরন্তন অনুপ্রেরণা: ইউএনও রোমানা আফরোজ
- ২কুবিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ‘দায়সারা’ আয়োজনের অভিযোগ
- ৩জুলাইয়ের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
- ৪যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের একজনের মরদেহ উদ্ধার
- ৫কয়রায় দুঃস্থ ও অসহায়দের মাঝে ব্যাটারিচালিত ভ্যান বিতরণ
- ৬কুষ্টিয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
- ৭ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- ৮যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
- ৯লোহিত সাগরে হামলায় ভারতীয় কার্গো জাহাজ ডুবি
- ১০‘আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের





পাঠকের মতামত