
সোনালী ব্যাংক লিমিটেডের ‘সোনালী ই-সেবা অ্যাপস’ উদ্বোধন করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফলে সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট চালু করা থেকে শুরু করে বিভিন্ন সেবা এখন পাওয়া যাবে মোবাইলেই।
এই অ্যাপসের মাধ্যমে অ্যান্ড্রয়েডভিত্তিক স্মার্টফোন ব্যবহার করে মোবাইলেই ব্যাংকটির বিভিন্ন ধরনের সেবা পাবেন গ্রাহকেরা।
বুধবার (০৩ জুন) অনলাইনে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এই সেবার উদ্বোধন করেন পলক।
প্রতিমন্ত্রী বলেন, ইন্টার-অপারেবল ডিজিটাল ট্রানজেকশন সুবিধা চালু করতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইডিটিপি নামে আরেকটি প্লাটফর্ম গড়ে তোলার কাজ শুরু হয়েছে। আর সফটওয়্যার ইন্টার-অপারেবল সুবিধার কারণে এখন সহজেই ডিজিটাল সেবা দেওয়া সম্ভব হচ্ছে।
তিনি আরও বলেন, সময়, অর্থ ও হয়রানি রোধ করে মানুষের কাছে সেবা পৌঁছে দিতে প্রশাসনিক ও দাপ্তরিক কাজের ডিজিটাল রূপান্তরের জন্য আইসিটি বিভাগ দুই হাজার ৮০০ সেবাকে চিহ্নিত করেছে। ৬০০ সেবা ইতোমধ্যে ডিজিটাল হয়েছে।
‘১৫ বছর আগে বিল গেটস (মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা) বলেছিলেন ব্যাংকিং দরকার হবে, ব্যাংক নয়। সেটিই এখন বাস্তব হতে শুরু করেছে,’ যোগ করেন প্রতিমন্ত্রী।
ভিডিও কনফারেন্সিংয়ে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক মো. আতাউর রহমান প্রধান।
এছাড়া আইসিটি বিভাগ ও সোনালী ব্যাংক লিমিটেডের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
- ১বিদেশি ব্যাংকগুলোর ঋণ বিতরণে ভাটা, আমানত-মুনাফা ও রপ্তানি আয়ে গতি
- ২সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৩ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস
- ৪পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার
- ৫ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
- ৬স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৭ন্যাশনাল হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯বাংলাদেশ ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৪চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৫মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৬হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৭কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৮ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ৯বেড়া উপজেলার ৫০ প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে কারণ দর্শানো নোটিশ
- ১০কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত





পাঠকের মতামত