
ইউরোপীয় পার্লামেন্টে বাংলাদেশ ফ্রেন্ডশিপ গ্রুপ গঠনের বিষয়ে এমইপি সারা ম্যাথিউ’র সাথে আলোচনা করেছেন বেলজিয়াম সফররত তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
বুধবার দুপুরে ব্রাসেলসে বেলজিয়ামের গ্রিন পার্টি থেকে নির্বাচিত মেম্বার অভ ইউরোপিয়ান পার্লামেন্ট (এমইপি) সারা ম্যাথিউ’র সাথে বৈঠকে এ নিয়ে মতবিনিময়কালে তথ্যমন্ত্রীর সাথে বেলজিয়ামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ উপস্থিত ছিলেন।
ইউরোপীয় ইউনিয়ন-ইইউ’র ২৭টি দেশের প্রতিনিধিদের নিয়ে ৭০৫ আসনের বিশ্বের সর্ববৃহৎ আন্তঃদেশীয় এই পার্লামেন্টে বাংলাদেশ ফ্রেন্ডশিপ গ্রুপ গড়ে তোলা নিয়ে আলোচনার পাশাপাশি ইইউ এবং বেলজিয়ামের সাথে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক, বিশেষ করে তৈরি পোষাক রপ্তানি বৃদ্ধি নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান বেলজিয়ামের লিম্বুর্গ ইউনিভার্সিটি সেন্ট্রাম থেকে পরিবেশ রসায়নে পিএইচডি ডিগ্রি অর্জনকারী মন্ত্রী ড. হাছান মাহমুদ।
চলতি সপ্তাহে ইউরোপ সফরের অংশ হিসেবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ গত শনিবার ব্রাসেলসে পৌঁছান। রোববার ১৮ জুলাই তার ঢাকা ফেরার কথা রয়েছে।
- ১প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে সায়েন্স টয় : ববি হাজ্জাজ
- ২দর বৃদ্ধির শীর্ষে নিটল ইন্স্যুরেন্স
- ৩আড়াই মাসে ভোটার বেড়েছে তিন লাখ ৯ হাজার, মোট ১২ কোটি ৮৬ লাখ
- ৪বিদেশে ঘুরতে ডলারের ঝামেলা শেষ, টাকায় মিলবে ভ্রমণ প্যাকেজ
- ৫লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ
- ৬সূচক ও লেনদেনের পতনে সপ্তাহ শুরু
- ৭মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরসহ মেগাপ্রকল্প পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৮দর বৃদ্ধির কারণ জানে না ২ কোম্পানি
- ৯বে লিজিংয়ের সোমবার লেনদেন বন্ধ
- ১০ইসলামিক ফাইন্যান্সের সোমবার লেনদেন চালু
- ১সাতক্ষীরা-ভেটখালী সড়কে বড় বড় খানাখন্দ, চলাচলে চরম ভোগান্তি
- ২আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ’র ওরস সোমবার শুরু
- ৩চাহিদা অনুযায়ী বগুড়ার তেমন কোনো উন্নয়ন হয়নি: বাণিজ্যমন্ত্রী
- ৪সাতক্ষীরায় বর্ষা মৌসুমে পাট পঁচানোর ধুম
- ৫চাঁদাবাজি ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত
- ৬সোমবার সকাল ১০টায় এসএসসি ও সমমানের ফল উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী
- ৭হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- ৮শেয়ারবাজারে বন্ধ প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়াল ৩৫
- ৯সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবার পাবে ৫ লাখ টাকা
- ১০চলনবিলে ইকো ট্যুরিজমের বিষয়টি বিবেচনা করা হচ্ছে : পর্যটনমন্ত্রী





পাঠকের মতামত