প্রকাশিত: জুলাই ১৪, ২০২১ ৭:৫৬ পিএম

ইউরোপীয় পার্লামেন্টে বাংলাদেশ ফ্রেন্ডশিপ গ্রুপ গঠনের বিষয়ে এমইপি সারা ম্যাথিউ’র সাথে আলোচনা করেছেন বেলজিয়াম সফররত তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

বুধবার দুপুরে ব্রাসেলসে বেলজিয়ামের গ্রিন পার্টি থেকে নির্বাচিত মেম্বার অভ ইউরোপিয়ান পার্লামেন্ট (এমইপি) সারা ম্যাথিউ’র সাথে বৈঠকে এ নিয়ে মতবিনিময়কালে তথ্যমন্ত্রীর সাথে বেলজিয়ামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ উপস্থিত ছিলেন।

ইউরোপীয় ইউনিয়ন-ইইউ’র ২৭টি দেশের প্রতিনিধিদের নিয়ে ৭০৫ আসনের বিশ্বের সর্ববৃহৎ আন্তঃদেশীয় এই পার্লামেন্টে বাংলাদেশ ফ্রেন্ডশিপ গ্রুপ গড়ে তোলা নিয়ে আলোচনার পাশাপাশি ইইউ এবং বেলজিয়ামের সাথে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক  সম্পর্ক, বিশেষ করে তৈরি পোষাক রপ্তানি বৃদ্ধি নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান বেলজিয়ামের লিম্বুর্গ ইউনিভার্সিটি সেন্ট্রাম থেকে পরিবেশ রসায়নে পিএইচডি ডিগ্রি অর্জনকারী মন্ত্রী ড. হাছান মাহমুদ।

চলতি সপ্তাহে ইউরোপ সফরের অংশ হিসেবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ গত শনিবার ব্রাসেলসে পৌঁছান। রোববার ১৮ জুলাই তার ঢাকা ফেরার কথা রয়েছে।

শেয়ার

পাঠকের মতামত

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন দল ...

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদকে ২০১৫ সালে র‍্যাবের টিএফআই সেলে বন্দি রেখে নির্যাতনের ঘটনায় শেখ হাসিনা, ...

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে দীর্ঘস্থায়ী সংকটে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হয়ে ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে। এ ...