
এর আগেও ১৪বার কোপা আমেরিকার শিরোপা জিতেছে আর্জেন্টিনা। কিন্তু কোনোটাই কি এবারের মতো স্পেশাল? অন্তত ডি মারিয়ার কাছে তো হওয়ার প্রশ্নই নেই। এমনিতেই দেশের মানুষের ২৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়েছেন তারা।
সঙ্গে আন্তর্জাতিক ক্যারিয়ারে নিজের প্রথম ট্রফি। তার ওপর কি না ফাইনালের একমাত্র গোলটি এসেছে তার পা থেকে। এমন শিরোপার কথা তো ভুলে যাওয়া সম্ভবও না। ডি মারিয়াও যে তেমনটি চাইছেন না, তারই যেন প্রমাণ মিলল।
নিজের ঊরুতে কোপা আমেরিকার ট্রফির বড় এক ট্যাটু আঁকিয়ে ফেলেছেন এই মিডফিল্ডার। আর্জেন্টাইন সাংবাদিক রয় নেমার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে প্রকাশ করেছেন ওই ছবি। তাতে কোপা আমেরিকার শিরোপা যে কতটা স্পেশাল ডি মারিয়ার কাছে, সেটিই যেন স্পষ্ট হলো।
গত রোববার কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলের মুখোমুখি হয় আর্জেন্টিনা। ম্যাচে ১-০ গোলের ব্যবধানে জয় পায় আলবিসেলেস্তেরা। লিয়ান্দ্রো পারেদেসের বাড়ানো দুর্দান্ত পাস থেকে দারুণভাবে ওই একমাত্র গোলটি করেন ডি মারিয়া।
এতে ২৮ বছরের শিরোপা কাটিয়েছে আর্জেন্টিনা। ফাইনালের আগেও বদলি খেলোয়াড় হিসেবে খেলতে নেমে নজর কেড়েছিলেন ডি মারিয়া। আর ফাইনালে তো একমাত্র গোলটিই এসেছে তার পা থেকে। তাই ডি মারিয়ার কাছে ট্রফিটা অনেক অনেক স্পেশালই হওয়ার কথা!
বিপি/এমএইচটি
- ১জুলাই আন্দোলনে হামলা ছিল আওয়ামী লীগের পরিকল্পিত সাংগঠনিক সিদ্ধান্ত
- ২২৫ বছর পূর্তিতে ব্র্যাক ব্যাংকের নতুন থিম সং ও মিউজিক ভিডিও প্রকাশ
- ৩উত্তর মেরু অভিযানে বাংলাদেশী শিক্ষার্থী প্রত্যয়
- ৪পররাষ্ট্রমন্ত্রীর কাছে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির পরিচয়পত্র পেশ
- ৫জিএসপি ইনভেস্টমেন্টের বিরুদ্ধে অনুসন্ধানের নির্দেশ বিএসইসির
- ৬‘৩৬ জুলাই’ উপলক্ষে ৩৬ টাকায় মিলছে টেলিটকের ‘জেন-জেড’ সিম
- ৭জিবিবি পাওয়ারের শেয়ারে অস্বাভাবিক দরবৃদ্ধি, ডিএসইর সতর্কবার্তা
- ৮গণপূর্ত-ত্রাণ-গণশিক্ষা মন্ত্রণালয় ও জ্বালানি বিভাগে নতুন সচিব
- ৯দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলীয় জোটের স্মারকলিপি প্রদান
- ১০অস্ট্রেলিয়ার সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্ব
- ১কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ২অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৩দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ৪চাঁদপুরে শহীদ পরিবারের আকুতি, আমরা টাকা চাইনা হত্যার বিচার চাই
- ৫ভরিতে ৯৮৫৬ টাকা বাড়লো সোনার দাম
- ৬চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে প্রবাসীর মৃত্যুর অভিযোগ
- ৭প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৮গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চরফ্যাশনে ১১ দলীয় ঐক্যের গণমিছিল
- ৯শেরপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- ১০মনু সেচ প্রকল্পে জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি





পাঠকের মতামত