
বিশ্ব ক্রীড়াঙ্গন এখন বুদ দ্য গ্রেটেস্ট শো অন আর্থ অলিম্পিকে। আগামী ৮ আগস্ট পর্দা নামবে অলিম্পিকের এবারের আসরের। এর কয়েকদিনের মধ্যেই শুরু হয়ে যাবে ইউরোপিয়ান ফুটবলের নতুন মৌসুম।
তবে এর আগে ফুটবলপ্রেমীদের জন্য অপেক্ষা জমজমাট একটি ম্যাচ। অলিম্পিকের সমাপনী দিনেই (৮ আগস্ট) হুয়ান গাম্পার ট্রফির ম্যাচে মুখোমুখি হবে ইউরোপের দুই অন্যতম সেরা ক্লাব বার্সেলোনা ও জুভেন্টাস।
বার্সেলোনার ঘরের মাঠ ন্যু ক্যাম্প নতুন করে খোলা হবে এই ম্যাচের মধ্য দিয়েই। যেখানে থাকবে ধারণক্ষমতার ২০ শতাংশ দর্শক। দুই ক্লাবেরই নারী দলও একের অপরের বিপক্ষে খেলবে একটি ম্যাচ।
তবে এ ম্যাচটির আগে একটা সংশয় অবশ্য রয়ে গেছে। বার্সেলোনার জাদুকর লিওনেল মেসি ও জুভেন্টাসের সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্যই মূলত ম্যাচটিকে ঘিরে জন্ম নিয়েছে বাড়তি উত্তেজনা।
কিন্তু এই ম্যাচে মেসির খেলা হবে কি না, তা এখনও নিশ্চিত নয়। কেননা স্প্যানিশ ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে মেসির। যা এখনও নবায়ন করেননি তিনি।
অবশ্য বার্সেলোনা ক্লাব কর্তৃপক্ষ আশাবাদী, খুব শিগগিরই ছুটি কাটিয়ে স্পেনে ফিরে নতুন চুক্তিতে সাক্ষর করবেন মেসি। আর তা হলেই মৌসুম শুরুর আগে দেখা হয়ে যাবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী মেসি-রোনালদোর।
উল্লেখ্য, ১৯৬৬ সাল থেকে নতুন মৌসুমকে স্বাগত জানানোর লক্ষ্যে হুয়ান গাম্পার ট্রফির প্রচলন শুরু করেছে বার্সেলোনা। ২০০৫ সালে তারা এই ট্রফির ম্যাচ খেলেছিল জুভেন্টাসের বিপক্ষে। তবে ম্যাচটি হেরে যায় টাইব্রেকারে।
গাম্পার ট্রফির শেষ ৮ ম্যাচের একটিও হারেনি বার্সেলোনা। সবশেষ ২০১২ সালে সাম্পদোরিয়ার কাছে হেরেছিল কাতালান ক্লাবটি।
- ১দেশের ৬ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা
- ২দিল্লিতে শেখ হাসিনাকে কথা বলতে দেওয়ায় ঢাকার ক্ষুদ্ধ প্রতিক্রিয়া
- ৩জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চাঁদপুরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল
- ৪১০ জেলায় বন্যার আশঙ্কা
- ৫আমরা যেন জুলাইকে হারিয়ে না ফেলি : রাষ্ট্রপতি
- ৬জুলাইয়ের চেতনায় প্রাতিষ্ঠানিক সংস্কার অব্যাহত থাকবে: আনসার ডিজি
- ৭জুলাইয়ে পুঁজিবাজারে বিও হিসাব কমেছে প্রায় ২৩ হাজার
- ৮‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি বাস্তবায়নের পথে বহুমুখী চ্যালেঞ্জ রয়েছে
- ৯জুলাইয়ে বাংলা কিউআরে পেমেন্ট ছাড়াল ১২৫০ কোটি টাকা
- ১০জুলাই শহীদদের নামে প্রতিষ্ঠানের নামকরণ করা হবে: তথ্য প্রতিমন্ত্রী
- ১শহীদদের আত্মত্যাগ জাতির চিরন্তন অনুপ্রেরণা: ইউএনও রোমানা আফরোজ
- ২কুবিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ‘দায়সারা’ আয়োজনের অভিযোগ
- ৩জুলাইয়ের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
- ৪যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের একজনের মরদেহ উদ্ধার
- ৫কয়রায় দুঃস্থ ও অসহায়দের মাঝে ব্যাটারিচালিত ভ্যান বিতরণ
- ৬কুষ্টিয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
- ৭ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- ৮যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
- ৯লোহিত সাগরে হামলায় ভারতীয় কার্গো জাহাজ ডুবি
- ১০‘আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের





পাঠকের মতামত