আরো চার বছর রিয়াল মাদ্রিদে থাকছেন দানি কারভাহাল। করেছেন চুক্তি নবায়নও। নতুন চুক্তি অনুযায়ী, ২০২৫ সাল পর্যন্ত সান্তিয়াগো বার্নাব্যুর দলটিতে থাকবেন স্প্যানিশ এই ডিফেন্ডার। বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে লা লিগার দলটি।
চোটের কারণে ২০২০-২১ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে মাদ্রিদের দলটির হয়ে ১৫ ম্যাচ খেলার সুযোগ পেয়ছিলেন কারভাহাল। লা লিগায় রানার্সআপ হওয়া দলটি চ্যাম্পিয়ন্স লিগের শেষ চার থেকে বিদায় নিয়েছিল, চেলসির বিপক্ষে হেরে।
চোটের কারণে স্পেনের হয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপেও অংশ নিতে পারেননি ২৯ বছর বয়সী এই ফুটবলার। সেমি-ফাইনালে ইতালির বিপক্ষে হেরে বিদায় নেয় তার দেশ।
২০১৩ সাল থেকে রিয়ালে খেলা কারভাহাল দলটির হয়ে চারটি চ্যাম্পিয়ন্স লিগ ও দুটি লা লিগাসহ জিতেছেন ১৬টি মেজর ট্রফি।
২০২১-২২ মৌসুম সামনে রেখে মিডফিল্ডার লুকা মদ্রিচ, উইঙ্গার লুকাস ভাসকুয়েজ ও ডিফেন্ডার নাচো ফার্নান্দেসের পর চতুর্থ ফুটবলার হিসেবে রিয়ালে চুক্তির মেয়াদ বাড়ালেন কারভাহাল।
দ্বিতীয় মেয়াদে কোচ হয়ে ফেরা কার্লো আনচেলত্তির হাত ধরে আগামী ১৪ অগাস্ট লিগ শিরোপা পুনরুদ্ধারের অভিযান শুরু করবে রিয়াল, স্বাগতিক আলাভেসের বিপক্ষে খেলবে তারা।
- ১গুলশান থেকে সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেফতার
- ২দেশের ৬ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা
- ৩দিল্লিতে শেখ হাসিনাকে কথা বলতে দেওয়ায় ঢাকার ক্ষুদ্ধ প্রতিক্রিয়া
- ৪জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চাঁদপুরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল
- ৫১০ জেলায় বন্যার আশঙ্কা
- ৬আমরা যেন জুলাইকে হারিয়ে না ফেলি : রাষ্ট্রপতি
- ৭জুলাইয়ের চেতনায় প্রাতিষ্ঠানিক সংস্কার অব্যাহত থাকবে: আনসার ডিজি
- ৮জুলাইয়ে পুঁজিবাজারে বিও হিসাব কমেছে প্রায় ২৩ হাজার
- ৯‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি বাস্তবায়নের পথে বহুমুখী চ্যালেঞ্জ রয়েছে
- ১০জুলাইয়ে বাংলা কিউআরে পেমেন্ট ছাড়াল ১২৫০ কোটি টাকা
- ১শহীদদের আত্মত্যাগ জাতির চিরন্তন অনুপ্রেরণা: ইউএনও রোমানা আফরোজ
- ২কুবিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ‘দায়সারা’ আয়োজনের অভিযোগ
- ৩জুলাইয়ের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
- ৪যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের একজনের মরদেহ উদ্ধার
- ৫কয়রায় দুঃস্থ ও অসহায়দের মাঝে ব্যাটারিচালিত ভ্যান বিতরণ
- ৬কুষ্টিয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
- ৭ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- ৮যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
- ৯লোহিত সাগরে হামলায় ভারতীয় কার্গো জাহাজ ডুবি
- ১০‘আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের





পাঠকের মতামত