
অলিম্পিক ফুটবলের কোয়ার্টার ফাইনালে দারুণ উপভোগ্য এক লড়াই উপহার দিল মেক্সিকো আর দক্ষিণ কোরিয়া। এক ম্যাচেই হলো ৯ গোল। যার মধ্যে ৬ গোল করে টুর্নামেন্টের সেমিতে উঠেছে মেক্সিকো।
ইয়কোহামার নিশান স্টেডিয়ামে দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচ জমে উঠে। ম্যাচে মোট ১৮টি শট নিয়েছে মেক্সিকো, যার মধ্যে ১১টি ছিল লক্ষ্যে। দক্ষিণ কোরিয়াও একদম কম যায়নি। ১৪টি শট নেয় তারা, লক্ষ্যে ছিল ৮টি।
গোলবন্যার লড়াইয়ে একটা সময় ৩-২ ব্যবধানে পিছিয়ে ছিল দক্ষিণ কোরিয়া। ম্যাচের তখন মোটে ৫১ মিনিট। জয়ের পাল্লাটা যে কোনো দিকেই ঝুঁকে যেতে পারতো। বলা যাচ্ছিল না, জিতবে কে!
সেখান থেকে আরও তিন গোলে এগিয়ে ৮৪ মিনিটেই শেষ চার বলতে গেলে নিশ্চিত করে ফেলে মেক্সিকো (৬-২)। যোগ করা সময়ে দক্ষিণ কোরিয়া একটি গোল ফেরত দিলেও এত বড় ব্যবধান কাটানো সম্ভব হয়নি।
মেক্সিকোর জোড়া গোল করেন হেনরি মার্টিন (১২, ৫৪ মিনিটে), ফ্রান্সিসকো কর্ডোভা (৩৯-পেনাল্টি, ৬৩ মিনিটে)। লুইস রোমো (২৯ মিনিটে) আর এদোয়ার্দো আগুইরে (৮৪ মিনিটে) করেন একটি করে গোল।
দক্ষিণ কোরিয়ার হয়ে জোড়া গোল করেন ডং জিয়ং (২০ ও ৫১ মিনিটে)। যোগ করা সময়ের গোলটি করেন হুয়াং উই-জু।
- ১জুলাই আন্দোলনে হামলা ছিল আওয়ামী লীগের পরিকল্পিত সাংগঠনিক সিদ্ধান্ত
- ২২৫ বছর পূর্তিতে ব্র্যাক ব্যাংকের নতুন থিম সং ও মিউজিক ভিডিও প্রকাশ
- ৩উত্তর মেরু অভিযানে বাংলাদেশী শিক্ষার্থী প্রত্যয়
- ৪পররাষ্ট্রমন্ত্রীর কাছে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির পরিচয়পত্র পেশ
- ৫জিএসপি ইনভেস্টমেন্টের বিরুদ্ধে অনুসন্ধানের নির্দেশ বিএসইসির
- ৬‘৩৬ জুলাই’ উপলক্ষে ৩৬ টাকায় মিলছে টেলিটকের ‘জেন-জেড’ সিম
- ৭জিবিবি পাওয়ারের শেয়ারে অস্বাভাবিক দরবৃদ্ধি, ডিএসইর সতর্কবার্তা
- ৮গণপূর্ত-ত্রাণ-গণশিক্ষা মন্ত্রণালয় ও জ্বালানি বিভাগে নতুন সচিব
- ৯দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলীয় জোটের স্মারকলিপি প্রদান
- ১০অস্ট্রেলিয়ার সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্ব
- ১কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ২অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৩চাঁদপুরে শহীদ পরিবারের আকুতি, আমরা টাকা চাইনা হত্যার বিচার চাই
- ৪দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ৫ভরিতে ৯৮৫৬ টাকা বাড়লো সোনার দাম
- ৬প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৭চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে প্রবাসীর মৃত্যুর অভিযোগ
- ৮চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি রুহুল আমিনের মৃত্যু
- ৯গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চরফ্যাশনে ১১ দলীয় ঐক্যের গণমিছিল
- ১০শেরপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত





পাঠকের মতামত