
কোপা আমেরিকার ফাইনালের রেশ এখনো শেষ হয়ে যায়নি। দুই দিন পরপরই ব্রাজিল-আর্জেন্টিনার কেউ প্রতিপক্ষকে খোঁচা দিচ্ছেন, আবার আসছে জবাবও। এরই মধ্যে ঘোষিত হয়েছে আরও এক ব্রাজিল আর্জেন্টিনা দ্বৈরথের সূচি। আসছে নভেম্বরেই বিশ্বকাপ বাছাইপর্বে আবার মুখোমুখি হবেন লিওনেল মেসি ও নেইমাররা।
করোনাকালে দুই দফা স্থগিত হয়েছে দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্ব। বিশ্বকাপের বাকি নেই আর দুটো বছরও, অথচ কনমেবল বিশ্বকাপ বাছাইয়ে প্রতি দলের এখনো বাকি আরও ১২টি করে ম্যাচ। এমন পরিস্থিতিতে কনমেবলকে হাঁটতে হচ্ছে ঠাসবুনটের সূচির পথে।
এর ফলে কোপা আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও রানার্স আপ ব্রাজিলকে চলতি বছর খেলতে হবে আরও ছয়টি করে ম্যাচ। তারই একটাতে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। নিজেদের মাটিতে পড়শিদের আতিথ্য দেবে আর্জেন্টিনা।
কনমেবল ও ফিফা জানাচ্ছে, আগামী বছর প্রথম তিন মাসে খেলবে আরও চারটি ম্যাচ। করোনার কারণে চলতি বছর স্থগিত হয়ে যাওয়া দুটো ম্যাচের সূচি হয়নি এখনো।
কোপা আমেরিকার শিরোপা জিতলেও আর্জেন্টিনা বর্তমানে আছে কনমেবল বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় অবস্থানে। শীর্ষে আছে ব্রাজিল। ছয় ম্যাচের তিনটিতে ড্র করা আর্জেন্টিনার সংগ্রহ ১২ পয়েন্ট। আর নেইমাররা জিতেছেন নিজেদের সবকটি ম্যাচে। ফলে ১৮ পয়েন্ট নিয়ে তারা আছেন আপাতত আর্জেন্টিনার ধরাছোঁয়ার বাইরে।
কনমেবল পয়েন্ট তালিকার তিনে আছে ইকুয়েডর, যাদেরকে আর্জেন্টিনা হারিয়েছিল কোপার শেষ আটে। তাদের সংগ্রহ ৯। এর পর দুই বারের বিশ্বকাপজয়ী উরুগুয়ের সঙ্গে সমতায় আছে কলম্বিয়া, দুই দলেরই পয়েন্ট ৮। এরপর প্যারাগুয়ে ৭, চিলি ও ভেনেজুয়েলা সমান ৫ পয়েন্ট নিয়ে আছে পরের তিন অবস্থানে।র
- ১জুলাই আন্দোলনে হামলা ছিল আওয়ামী লীগের পরিকল্পিত সাংগঠনিক সিদ্ধান্ত
- ২২৫ বছর পূর্তিতে ব্র্যাক ব্যাংকের নতুন থিম সং ও মিউজিক ভিডিও প্রকাশ
- ৩উত্তর মেরু অভিযানে বাংলাদেশী শিক্ষার্থী প্রত্যয়
- ৪পররাষ্ট্রমন্ত্রীর কাছে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির পরিচয়পত্র পেশ
- ৫জিএসপি ইনভেস্টমেন্টের বিরুদ্ধে অনুসন্ধানের নির্দেশ বিএসইসির
- ৬‘৩৬ জুলাই’ উপলক্ষে ৩৬ টাকায় মিলছে টেলিটকের ‘জেন-জেড’ সিম
- ৭জিবিবি পাওয়ারের শেয়ারে অস্বাভাবিক দরবৃদ্ধি, ডিএসইর সতর্কবার্তা
- ৮গণপূর্ত-ত্রাণ-গণশিক্ষা মন্ত্রণালয় ও জ্বালানি বিভাগে নতুন সচিব
- ৯দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলীয় জোটের স্মারকলিপি প্রদান
- ১০অস্ট্রেলিয়ার সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্ব
- ১কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ২অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৩দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ৪চাঁদপুরে শহীদ পরিবারের আকুতি, আমরা টাকা চাইনা হত্যার বিচার চাই
- ৫ভরিতে ৯৮৫৬ টাকা বাড়লো সোনার দাম
- ৬মনু সেচ প্রকল্পে জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি
- ৭চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে প্রবাসীর মৃত্যুর অভিযোগ
- ৮প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৯গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চরফ্যাশনে ১১ দলীয় ঐক্যের গণমিছিল
- ১০শেরপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত





পাঠকের মতামত