
কারখানার ভেতরে শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীদের নামাজ পড়া এবং পাঞ্জাবি ও টুপি পরা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়ার একদিন পর তা আবার বাতিল করেছে গাজীপুরের টঙ্গীতে অবস্থিত এস অ্যান্ড পি বাংলা লিমিটেড। বিষয়টির জন্য ক্ষমাও চেয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক।
বুধবার (৪ আগস্ট) এস অ্যান্ড পি বাংলা লিমিটেড কর্তৃপক্ষ নির্দেশনায় সংশোধন আনে। সংশোধিত নির্দেশনায় বলা হয়, অত্র কারখানার শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গত ৩ আগস্টের নির্দেশনার পরিপ্রেক্ষিতে নতুন নির্দেশনায় জানানো হচ্ছে যে, ফ্যাক্টরির ভেতরে নামাজ পড়া, পাঞ্জাবি ও টুপি পরা থেকে বিরত থাকার বিষয়ে নির্দেশনা দেওয়া অনিচ্ছাকৃত ভুল সিদ্ধান্ত ছিল। এর জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।
কারখানায় কর্মকর্তা ও কর্মচারীরা আগের মতোই ধর্মীয় বিধান অনুযায়ী পোশাক পরিধানসহ স্বাধীনভাবে ইবাদত বন্দেগি করতে পারবেন। কারখানার পঞ্চম তলায় দক্ষিণ পার্শ্বে অজু করার ব্যবস্থাসহ নামাজের জন্য নির্ধারিত স্থান রয়েছে। ৯২ শতাংশ মুসলিম জনগোষ্ঠীর দেশে হিসেবে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে অনিচ্ছাকৃত আঘাতের জন্য আমি বিনীতভাবে ক্ষমা প্রার্থনা করছি।
মঙ্গলবার প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের সই করা প্রথম নির্দেশনায় বলা হয়, অত্র কারখানার সব শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আমাদের ফ্যাক্টরির ভেতরে নামাজ পড়া যাবে না। ফ্যাক্টরিতে পাঞ্জাবি ও টুপি পরা যাবে না। এ আদেশ মেনে ফ্যাক্টরির ভেতরে কাজ করার জন্য বিশেষভাবে নির্দেশ দেওয়া হলো।
শতভাগ রফতানিমুখী কারখানাটি নিটওয়্যার মালিকদের সংগঠন বিকেএমইএর সদস্যভুক্ত কারখানার এ নির্দেশনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর বিকেএমইএর পক্ষ থেকে কোম্পানিটিকে নির্দেশনা সংশোধন করতে বলা হয়।
এ বিষয়ে বিকেএমইএর পরিচালক ফজলে এহসান শামীম বলেন, কোম্পানি কর্তৃপক্ষ ভুলক্রমে একটি নোটিশ দিয়েছিল। পরে তারা এটি সংশোধন করেছে।
- ১ভরিতে ১১০৮ টাকা বাড়িয়ে সোনার নতুন দাম কার্যকর
- ২১ ঘণ্টায় লেনদেন ৩৪৭ কোটি টাকার
- ৩মাইডাস ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৪রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আজ ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক
- ৫মাইডাস ফাইন্যান্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- ৬যবিপ্রবিতে উন্নত মমশির এর উদ্যোগে কুইজ প্রতিযোগিতা ও বৃক্ষ বিতরণ
- ৭চাটমোহরে বেশি দামে সার বিক্রি করায় ৪ ব্যবসায়ীকে জরিমানা
- ৮ঘুমান্ত অবস্থায় চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে অসুস্থ বৃদ্ধের মৃত্যু
- ৯রাজধানীতে ডিএমপির অভিযানে ৪৮৪ জন গ্রেপ্তার
- ১০লভ্যাংশ দেবে না মাইডাস ফাইন্যান্স
- ১চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ
- ২১২ আগস্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা
- ৩এসএসসি পরীক্ষার ফলাফল : চট্টগ্রামের ৮ বিদ্যালয়ের কেউই পাস করেনি
- ৪এসএসসিতে কুড়িগ্রামের চার বিদ্যালয়ে পাসের খাতা শূন্য
- ৫মৌলভীবাজারে পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে শ্বশুর কারাগারে
- ৬এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার কমেছে ৩.৯৯ শতাংশ
- ৭চাঁদপুরে হাসপাতাল থেকে ইয়াবাসহ চিকিৎসক গ্রেপ্তার
- ৮কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে জিপিএ-৫ পেয়েছে ১৯০ শিক্ষার্থী
- ৯নাছিমা-কাদির মোল্লা হাই স্কুলের ৩৮২ শিক্ষার্থীর সবাই জিপিএ-৫
- ১০চাঁদপুরে ঘূর্ণিস্রোতে সাড়ে চার হাজার বস্তা সিমেন্টসহ ট্রলার ডুবি





পাঠকের মতামত