
শেষমেশ ২১ বছরের সম্পর্কটাতে ইতি টানতেই হচ্ছে। বৃহস্পতিবার রাতেই বার্সেলোনা ঘোষণা করে দেয় যে, মেসিকে তারা আর ধরে রাখতে পারছে না। এখানে আর কোনো পথ খোলা নেই। আর্থিক দৈন্যদশার কারণে মেসির সঙ্গে চুক্তি করা সম্ভব হচ্ছে না তাদের। এই ঘোষণার পরই নিশ্চিত হয়ে যায়, বার্সার সঙ্গে মেসির সম্পর্ক শেষ হয়ে যাওয়ার কথা। এরই সঙ্গে জ্বল্পনা শুরু হয়ে যায়, তার গন্তব্য এরপর কোথায়? আগামী মৌসুমে কোন ক্লাবে খেলবেন তিনি।
যদিও এরই মধ্যে অনেকটাই পরিষ্কার হয়ে গেছে, নেইমারের ক্লাব পিএসজিতেই যোগ দিতে যাচ্ছেন মেসি। এ নিয়ে তার সঙ্গে চুক্তিও প্রায় সম্পন্ন হয়ে গেছে। তিন বছরের চুক্তি হচ্ছে তার সঙ্গে। সে সঙ্গে পারিশ্রমিক ধরা হচ্ছে প্রায় ৪০ মিলিয়ন উইরো (বাৎসরিক)। যা নেইমারের চেয়েও ৫ মিলিয়ন বেশি।
এবার জানা গেলো, আগামীকাল রোববার বাংলাদেশ সময় রাত ১০টার দিকে আনুষ্ঠানিকভাবে বার্সেলোনাকে গুডবাই জানাবেন মেসি। ন্যু ক্যাম্পে এ নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। সেখানে উপস্থিত হবেন বর্তমান সময়ের সেরা এই ফুটবলার। সেখানেই তিনি সতীর্থ, কোচ এবং ক্লাব কর্মকর্তাদের কাছ থেকে বিদায় নেবেন।
বার্সেলোনা আগামীকাল রাতে হুয়ান গাম্পার ট্রফিতে জুভেন্টাসের মুখোমুখি হবে। তার ঠিক এক ঘণ্টা আগে সংবাদ সম্মেলনে কথা বলবেন মেসি।
- ১২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন
- ২ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৩এসএসসির ফল প্রকাশ ১০ আগস্ট
- ৪আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার
- ৫তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ
- ৬সাংবাদিক জোবাইয়েরের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
- ৭জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ, পাসের হার ৬০.৯৭ শতাংশ
- ৮মিটফোর্ড হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন এমপি হামিদুর রহমান
- ৯বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে চকরিয়ায় মা সমাবেশ অনুষ্ঠিত
- ১০মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি ড. মুহম্মদ জাফর ইকবাল
- ১কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ২দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ৩মনু সেচ প্রকল্পে জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি
- ৪অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৫প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৬বিতর্কিত সনদে রূপালী লাইফের মুখ্য নির্বাহী গোলাম কিবরিয়া
- ৭চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি রুহুল আমিনের মৃত্যু
- ৮রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা
- ৯ভরিতে ৯৮৫৬ টাকা বাড়লো সোনার দাম
- ১০চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে প্রবাসীর মৃত্যুর অভিযোগ





পাঠকের মতামত