
হিলি স্থলবন্দরে কম আমদানির অজুহাতে পাইকারি ও খুচরা বাজারে হঠাৎ করে বেড়েছে পেঁয়াজের দাম। প্রকারভেদে প্রতিকেজি পেঁয়াজের দাম বেড়েছে ৬ থেকে ৭ টাকা। হঠাৎ করে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন পাইকার ও সাধারণ ক্রেতারা।
শনিবার (২১ আগস্ট) সকালে হিলি বাজার ঘুরে দেখা যায়, বাজারে আমদানিকৃত পেঁয়াজের সরবরাহ কম। ফলে প্রতিকেজি পেঁয়াজের দাম কেজিতে ৭ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৩২ টাকা কেজিতে। দুই দিন আগে এই পেঁয়াজ ২৫ টাকা দরে বিক্রি হয়েছে।
হিলি বাজারে পেঁয়াজ বিক্রেতা শাকিল জানান, বন্দরে পেঁয়াজের সরবরাহ নেই। ফলে আমরা বেশি দামে পেঁয়াজ কিনেছি তাই বাজারেও বেশি দামে বিক্রি করছি। এখানে আমাদের কোনো দাম বাড়ার সুযোগ নেই।
পেঁয়াজ কিনতে আসা পাইকার আইয়ুব আলী জানান, আমদানি কমের অজুহাতে দাম বেড়েছে। হঠাৎ দাম বাড়ার কারনে আমাদের পেঁয়াজ কিনতে সমস্যা হচ্ছে। কারণ আড়তগুলোতে কালকেই কম দামে পেঁয়াজ পাঠিয়েছি। আজকে আবার দাম বেড়েছে, এতে করে বিভ্রান্তের মধ্যে পড়ে গেছি আমরা।
হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক মো. বাবু হোসেন জানান, ভারত অভ্যন্তরে পেঁয়াজের দাম বাড়ার কারণে আমরা ব্যবসায়ীরা পেঁয়াজের আমদানি কমে দিয়েছি। চাহিদার তুলনায় আমদানি কম হলে দাম একটু বেড়ে যায়।
হিলি কাস্টমসের তথ্যমতে, গত কয়েকদিন হিলি বন্দর দিয়ে ২০ থেকে ২৫ ট্রাক পেঁয়াজ আমদানি হলেও গতকাল শুধু মাত্র আট ট্রাক পেঁয়াজ আমদানি হয়েছে। যার পরিমাণ ২০০ মেট্রিক টন।
- ১৪২ ঋণখেলাপির পাচারের অর্থ ফেরাতে ৮ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি
- ২রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, ১১ দলের অলি আহমদ
- ৩বাগেরহাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই নারীর সর্বস্ব পুড়ে ছাই
- ৪পাবনায় সমতল আদিবাসী নারী সম্মেলন অনুষ্ঠিত
- ৫চাঁদপুর সিভিল সার্জনকে ক্ষমা করে বদলির আদেশ প্রত্যাহার করলেন স্বাস্থ্যমন্ত্রী
- ৬পাবনায় বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ১
- ৭মোড়লগঞ্জে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১
- ৮বাগেরহাটে বাসের ধাক্কায় অটোবাইক চালক নিহত, আহত ৪
- ৯শেরপুরের সীমান্তবর্তী বনে ১৬ লাখ ৭৬ হাজার টাকার ভারতীয় মদ জব্দ
- ১০স্ট্রোকের পর সংকটাপন্ন রাবি শিক্ষার্থী
- ১কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
- ২রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী অলি আহমদ
- ৩সোমবার সকাল ১০টায় এসএসসি ও সমমানের ফল উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী
- ৪প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসবের আমেজ, বুকভরা আশা হাটহাজারীবাসীর
- ৫হেলিকপ্টারে মহেশখালীর পথে প্রধানমন্ত্রী
- ৬আজ চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ
- ৮আওয়ামী লীগ ১৭ বছরে যা পারেনি, আমরা ৫ বছরেই তা করার চেষ্টা করবো
- ৯কল-কারখানা স্থাপন করে উপকূলের বেকার সমস্যা সমাধান করা হবে: প্রধানমন্ত্রী
- ১০সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার





পাঠকের মতামত