
বসুন্ধরা কিংস এএফসি কাপে নিজেদের প্রথম ম্যাচে কিংসের মতোই খেলেই ২-০ গোলে হারিয়েছিল মালদ্বীপের ক্লাব মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিশেয়ন ক্লাবকে। তবে দ্বিতীয় ম্যাচে ঠিক উল্টোরথে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। প্লে-অফ খেলে গ্রুপপর্বে ওঠা ভারতীয় ক্লাব ব্যাঙ্গালুরু এফসির বিপক্ষে কোনোমতে হার এড়িয়েছে অস্কার ব্রুজনের দল।
মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত এ ম্যাচের দুই অর্ধ ছিল দুই রকম। প্রথমার্ধে আক্রমণ-পাল্টা আক্রমণে ছিল প্রাণবন্ত ম্যাচ। দ্বিতীয়ার্ধের শুরু থেকে ভারতীয় ক্লাবের অধিপত্য।
শেষ ৩০ মিনিট তো বসুন্ধরা কিংসের ওপর দিয়ে রীতিমত ঝড় বইয়ে দিলেন সুনিল ছেত্রিরা। একের পর এক আক্রমণ ঠেকিয়ে শেষ পর্যন্ত ১ পয়েন্ট নিয়ে হোটেলে ফিরেছে বাংলাদেশের সেরা ক্লাবটি। দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে আপাতত টেবিলের শীর্ষে তপু বর্মনরা।
দেশি ক্লাব মোহনবাগানের বিপক্ষে সুনিল ছেত্রিকে খুঁজে পাওয়া যায়নি। সেভাবে দেখা যায়নি কিংসের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধেও। কিন্তু দ্বিতীয়ার্ধে সুনিল জ্বলে উঠলেন, জ্বলে উঠল তার ক্লাব ব্যাঙ্গালুরু এফসিও। প্রথম ম্যাচ হেরেছে, দ্বিতীয় ম্যাচ না জিতলে আশা শেষ। যে কারণে ম্যাচের বয়স ৭০ মিনিট হওয়ার পর বাংলাদেশের ক্লাবটি দেখলো ভয়ংকর ব্যাঙ্গালুরুকে।
কিংস কিংসের মতো খেলতে না পারলেও গোলরক্ষক আনিসুর রহমান জিকো দুর্দান্ত খেলেছেন। একাধিক সেভ করেছেন, ভাগ্যও ছিল বসুন্ধরা কিংসের পক্ষে। জিকো আর ভাগ্যের মিশেলেই হার এড়িয়েছে বাংলাদেশের ক্লাবটি।
বসুন্ধরা কিংস বড় বাঁচা বেঁচে গেছে ৭৪ মিনিটে। সিলভার কর্নার থেকে হেনরিকের হেড, লাগল ক্রসবারের ভেতরে। ব্যাঙ্গালুরুর খেলোয়াড়দের দাবি ছিল গোল। রিপ্লেতে দেখে মনে হলো লাইনের ভেতরে পড়েছিল বল। কিন্তু রেফারি সুনিলদের দাবিতে কর্ণপাত করলেন না। গোললাইন প্রযুক্তি না থাকায় ব্যাঙ্গালুরুর দাবি লম্বাও হলো না।
কিংসকে সর্বশেষ রক্ষাটাও করেছেন গোলরক্ষক আনিসুর রহমান জিকো। ৮৩ মিনিটে জয়েশ রানার একটি শট দারুণ দক্ষতায় সেভ করেছেন জেমি ডে’র শিষ্য।
তবে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটা কি রাতেই হারাবে বসুন্ধরা কিংস? উত্তর মিলবে মোহনবাগান ও মালদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশনের ম্যাচের পর।
মোহনবাগান জিতলে উঠে যাবে শীর্ষে। বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে ম্যাচটি। অস্কার ব্রুজোন যে এক মুহূর্তের জন্যও নজর সরাতে পারবেন না ম্যাচ থেকে। দীর্ঘ সময় মালদ্বীপের বাতাস লাগিয়েছেন গায়ে, রাতে সেই মালদ্বীপের ক্লাবটির সবচেয়ে বড় সমর্থক থাকবেন কিংসের স্প্যানিশ কোচ।
- ১বারিধারায় পাকিস্তানি হাইকমিশনারের বাসায় আগুন, আইসিইউতে হাইকমিশনার
- ২রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে স্বল্পমেয়াদি অধিবেশন ডাকা হবে: চিফ হুইপ
- ৩বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
- ৪২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন
- ৫ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৬এসএসসির ফল প্রকাশ ১০ আগস্ট
- ৭আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার
- ৮তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ
- ৯সাংবাদিক জোবাইয়েরের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
- ১০জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ, পাসের হার ৬০.৯৭ শতাংশ
- ১দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ২কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ৩মনু সেচ প্রকল্পে জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি
- ৪বিতর্কিত সনদে রূপালী লাইফের মুখ্য নির্বাহী গোলাম কিবরিয়া
- ৫অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৬প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৭আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নৌপথে ট্র্যাকিং সিস্টেম থাকা দরকার: নোয়াখালী জেলা প্রশাসক
- ৮কর্ণফুলী ইন্স্যুরেন্সের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ৯ভরিতে ৯৮৫৬ টাকা বাড়লো সোনার দাম
- ১০চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি রুহুল আমিনের মৃত্যু





পাঠকের মতামত