
দেশের সর্ববৃহৎ বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা। সংস্থাটি অভ্যন্তরীণ পথে নতুন তিনটি ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। পথ গুলো হল যশোর থেকে চট্টগ্রাম ও কক্সবাজার এবং সৈয়দপুর থেকে চট্টগ্রাম।
জানা যায়, আগামী ৩০ সেপ্টেম্বর যশোর ও সৈয়দপুর থেকে চট্টগ্রাম এবং ১ অক্টোবর যশোর থেকে কক্সবাজার রুটে ফ্লাইট পরিচালনা করবে বিমান পরিচালনা সংস্থাটি।
আজ (শুক্রবার) ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মোহাম্মদ কামরুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যশোর থেকে চট্টগ্রামে ইউএস-বাংলা প্রাথমিকভাবে সপ্তাহে তিনদিন ফ্লাইট পরিচালনা করবে। প্রাথমিকভাবে রবি, মঙ্গল ও বৃহস্পতিবার যশোর থেকে সকাল ৯টা ১৫ মিনিটে চট্টগ্রামের উদ্দেশে উড্ডয়ন করবে। একই দিন বিকেল ৫টা ১০ মিনিটে চট্টগ্রামের হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যশোরের উদ্দেশে যাত্রা করবে।
একইভাবে সৈয়দপুর থেকে ওই তিন তিনই সকাল ১০টা ৪৫ মিনিটে চট্টগ্রামের উদ্দেশে উড্ডয়ন করবে। একই দিন দুপুর ১২টা ৩৫ মিনিটে চট্টগ্রাম থেকে সৈয়দপুরের উদ্দেশে যাত্রা করবে।
এছাড়া যশোর থেকে কক্সবাজারে সপ্তাহে চারদিন ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা। শনি, সোম, বুধ ও শুক্রবার যশোর থেকে দুপুর ১টা ৪৫ মিনিটে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাবে। অন্যদিকে কক্সবাজার থেকে বিকেল ৩টা ২৫ মিনিটে যশোরের উদ্দেশে ছেড়ে যাবে।
সকল প্রকার ট্যাক্স ও সারচার্জসহ যশোর থেকে চট্টগ্রামে ওয়ানওয়ের নূন্যতম ভাড়া ৬ হাজার টাকা ও রিটার্ন ভাড়া ১২ হাজার টাকা। এছাড়া যশোর থেকে কক্সবাজারে ওয়ানওয়ের নূন্যতম ভাড়া ৬ হাজার ৫০০ টাকা ও রিটার্ন ভাড়া ১৩ হাজার টাকা। অন্যদিকে সৈয়দপুর থেকে চট্টগ্রামের ওয়ানওয়ের নূন্যতম ভাড়া ৬ হাজার ২০০ টাকা ও রিটার্ন ভাড়া ১২ হাজার ৪০০ টাকা।
উল্লেখ্য, ২০১৪ সালের জুলাইয়ে অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনার মধ্যে দিয়ে আকাশ পথে যাত্রা শুরু করে ইউএস-বাংলা এয়ারলাইন্স। বর্তমানে ইউএস-বাংলার বহরে ১৪টি এয়ারক্রাফট রয়েছে। এর মধ্যে ৪টি বোয়িং ৭৩৭-৮০০, ৭টি ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০ ও ৩টি ড্যাশ ৮-কিউ ৪০০।
- ১৪২ ঋণখেলাপির পাচারের অর্থ ফেরাতে ৮ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি
- ২রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, ১১ দলের অলি আহমদ
- ৩বাগেরহাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই নারীর সর্বস্ব পুড়ে ছাই
- ৪পাবনায় সমতল আদিবাসী নারী সম্মেলন অনুষ্ঠিত
- ৫চাঁদপুর সিভিল সার্জনকে ক্ষমা করে বদলির আদেশ প্রত্যাহার করলেন স্বাস্থ্যমন্ত্রী
- ৬পাবনায় বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ১
- ৭মোড়লগঞ্জে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১
- ৮বাগেরহাটে বাসের ধাক্কায় অটোবাইক চালক নিহত, আহত ৪
- ৯শেরপুরের সীমান্তবর্তী বনে ১৬ লাখ ৭৬ হাজার টাকার ভারতীয় মদ জব্দ
- ১০স্ট্রোকের পর সংকটাপন্ন রাবি শিক্ষার্থী
- ১কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
- ২রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী অলি আহমদ
- ৩সোমবার সকাল ১০টায় এসএসসি ও সমমানের ফল উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী
- ৪প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসবের আমেজ, বুকভরা আশা হাটহাজারীবাসীর
- ৫হেলিকপ্টারে মহেশখালীর পথে প্রধানমন্ত্রী
- ৬আজ চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ
- ৮কল-কারখানা স্থাপন করে উপকূলের বেকার সমস্যা সমাধান করা হবে: প্রধানমন্ত্রী
- ৯আড়াই মাসে ভোটার বেড়েছে তিন লাখ ৯ হাজার, মোট ১২ কোটি ৮৬ লাখ
- ১০সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার





পাঠকের মতামত