
যত দ্রুত বার্সা থেকে পিএসজিতে যোগ দিয়েছেন লিওনেল মেসি, তত ধীর হলো তার অভিষেক। এর পেছনে অবশ্য কারণও আছে। কোপা আমেরিকার মতো বড় আসরের শুরু থেকে শেষ অবধি খেলা, এরপর নতুন একটা পরিবেশ, টিমমেট, কন্ডিশনে মানিয়ে নেওয়ার জন্যও কিছুটা সময় দরকার হয়। পিএসজি কোচ পচেত্তিনো বারবার সেটাই মনে করিয়ে দেন। কেবল মেসি একা নন, নেইমারকেও ছুটিতে রাখেন তিনি। আজ সেই প্রতীক্ষার অবসান হতে পারে। বাংলাদেশ সময় রাত ১২.৪৫টায় রেমজের মুখোমুখি হবে পিএসজি। এই ম্যাচ দিয়েই নতুন ক্লাবের জার্সিতে পথচলা শুরু হতে পারে আর্জেন্টাইন তারকার।
ম্যাচটা রেমজের মাঠে। তবু প্যারিসবাসীর অপেক্ষার শেষ নেই। ম্যাচ শুরুর বহু আগেই টিকিট বিক্রি শেষ। পুরো স্টেডিয়াম থাকবে কানায় কানায়। আর মেসি নামলে যে তাকে নিয়ে ভিন্ন আয়োজন থাকছেই দর্শকদের। প্ল্যাকার্ড, ব্যানার আর আতশবাজির বাহারি রঙে মেসির চোখমুখে আরও একবার রোমাঞ্চের হাসির দেখা মিলতে পারে। যদিও ম্যাচের আগের সংবাদ সম্মেলনে পিএসজি কোচ নিশ্চিত করে বলেননি মেসি মূল একাদশে থাকবেন, ‘রেমজ ম্যাচের আগে আমাদের প্রস্তুতিটা দারুণ হয়েছে। তিনজন- এমবাপ্পে, নেইমার ও মেসিও প্রস্তুত আছে। দেখা যাক তিনজনকে আমরা একসঙ্গে রাখতে পারি কিনা। আসলে এটা নিয়ে আরেকটু ভাবতে হবে।’
নেইমার যখন বার্সা ছেড়ে পিএসজিতে চলে যান। তখন দুই ক্লাবের মধ্যে রশি টানাটানি কম হয়নি। তবে নেইমার দূরে চলে গেলেও মেসির সঙ্গে বন্ধুত্ব ছিল ঠিকঠাক। এমনকি কোপা আমেরিকার ফাইনালে যখন ব্রাজিলকে হারিয়ে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয় তখনও মেসিকে সাধুবাদ জানান নেইমার। লম্বা সময় বার্সার আক্রমণভাগে কাঁধে কাঁধ মিলিয়ে খেলেছেন তারা। মাঝে সেখানে ছেদ পড়লেও আবারও এক হতে যাচ্ছেন। এবার বার্সা নয়, পিএসজির জার্সিতে দেখা যাবে তাদের। হয়তো আজ রেমজের বিপক্ষেই সেই প্রতিক্ষার অবসান হবে।
- ১বারিধারায় পাকিস্তানি হাইকমিশনারের বাসায় আগুন, আইসিইউতে হাইকমিশনার
- ২রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে স্বল্পমেয়াদি অধিবেশন ডাকা হবে: চিফ হুইপ
- ৩বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
- ৪২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন
- ৫ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৬এসএসসির ফল প্রকাশ ১০ আগস্ট
- ৭আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার
- ৮তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ
- ৯সাংবাদিক জোবাইয়েরের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
- ১০জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ, পাসের হার ৬০.৯৭ শতাংশ
- ১দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ২কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ৩মনু সেচ প্রকল্পে জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি
- ৪বিতর্কিত সনদে রূপালী লাইফের মুখ্য নির্বাহী গোলাম কিবরিয়া
- ৫অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৬প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৭আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নৌপথে ট্র্যাকিং সিস্টেম থাকা দরকার: নোয়াখালী জেলা প্রশাসক
- ৮চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি রুহুল আমিনের মৃত্যু
- ৯ভরিতে ৯৮৫৬ টাকা বাড়লো সোনার দাম
- ১০কর্ণফুলী ইন্স্যুরেন্সের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত





পাঠকের মতামত