
ক্রিশ্চিয়ানো রোনালদো দোস সান্তোস এভিয়েরো। গোলবারে যেকোন দলের রক্ষণভাগের জন্যই এক আতঙ্কের নাম তিনি। বিশ্বকাপ বাছাই পর্বের খেলায় আয়ারল্যান্ডের বিপক্ষে দুই গোল করে এখন আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের মালিক পর্তুগিজ এই তারকা। বর্তমানে খেলছেন এমন কেউই আন্তর্জাতিক গোলের বিচারে রোনালদোর ধারে কাছে নেই। সময়ের সেরা অন্য দুই তারকা লিওনেল মেসি ও নেইমার জুনিয়রের থেকে বেশ বড় ব্যবধানে এগিয়ে সিআর সেভেন।
পরিসংখ্যান বলছে এই ১১১টি গোলের মধ্যে ১৪টি গোল পেনাল্টি থেকে করেছেন ৩৬ বছর বয়সী রোনালদো। অঙ্কের হিসাবে যা মাত্র ১২.৬১%। বয়সকে শুধুই সংখ্যা মনে করা রোনালদো ডান এবং বাম দুই পায়েই লক্ষ্যভেদ করতে পারেন সমান তালে। গতি ও মারাত্মক ফুটবল শৈলীতে প্রায়ই প্রতিপক্ষ ডিফেন্ডারদের বোকা বানানো সাবেক এই রিয়াল কিংবদন্তি গোল করার ক্ষমতা রাখেন দূরপাল্লার শটেও।
ডি বক্সের বাইরে থেকে দুর্দান্ত সব শটে করেছেন ২১টি গোল। তবে পরিসংখ্যান বলছে, পেনাল্টি বক্সের ভেতরই সবচেয়ে ভয়ঙ্কর ক্রিশ্চিয়ানো। ৮১ শতাংশ গোল করেছেন ডি বক্সের ভেতর থেকে। ৯০ বার প্রতিপক্ষের জাল খুঁজে পেয়েছেন তিনি এই জায়গা থেকে। তবে অতিমানবীয় লাফে দুর্দান্ত সব হেড দেওয়া রোনালদো হেড থেকে করেছেন ২৮টি আন্তর্জাতিক গোল।
সেটপিস বিশেষজ্ঞ রোনালদো ফ্রি কিকে অবশ্য নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। আর্জেন্টাইন প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির থেকে বেশ পিছিয়ে এক্ষেত্রে সিআর সেভেন। মাত্র ১০ টি গোল করেছেন সেট পিস থেকে যা তার মোট আন্তর্জাতিক গোলের মাত্র ৯%।
- ১বারিধারায় পাকিস্তানি হাইকমিশনারের বাসায় আগুন, আইসিইউতে হাইকমিশনার
- ২রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে স্বল্পমেয়াদি অধিবেশন ডাকা হবে: চিফ হুইপ
- ৩বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
- ৪২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন
- ৫ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৬এসএসসির ফল প্রকাশ ১০ আগস্ট
- ৭আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার
- ৮তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ
- ৯সাংবাদিক জোবাইয়েরের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
- ১০জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ, পাসের হার ৬০.৯৭ শতাংশ
- ১কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ২দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ৩মনু সেচ প্রকল্পে জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি
- ৪অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৫বিতর্কিত সনদে রূপালী লাইফের মুখ্য নির্বাহী গোলাম কিবরিয়া
- ৬প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৭আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নৌপথে ট্র্যাকিং সিস্টেম থাকা দরকার: নোয়াখালী জেলা প্রশাসক
- ৮চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি রুহুল আমিনের মৃত্যু
- ৯কর্ণফুলী ইন্স্যুরেন্সের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ১০ভরিতে ৯৮৫৬ টাকা বাড়লো সোনার দাম





পাঠকের মতামত