
দুর্ভাগা? না, তারচেয়েও বেশি কিছু তিনি! যেন ট্র্যাজেডির এক নায়ক। যিনি এই পৃথিবীতে থেকেও ছিলেন না, যুগের পর যুগ! ঘটনা সেই ১৯৮২ সালের মার্চের। হাঁটুর অস্ত্রোপচারের জন্য ভর্তি হয়েছিলেন হাসপাতালে। শিক্ষানবীশ চিকিৎসক কী থেকে যে কী করলেন, তারপর আর চোখ মেলে তাকানোই হলো না। চেতনানাশক ব্যবহার করতে গিয়ে চিকিৎসক যে ভুল করলেন, তার মাশুল গুনলেন দীর্ঘ ৩৯ বছর।
প্রায় চার দশক জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থেকে সোমবার চলে গেলেন জ্যা পিয়েরে অ্যাডামস। ফ্রান্সের এই সাবেক ফুটবলার যেন মুক্তি পেলেন জীবন যুদ্ধ থেকে। ৭৩ বছর বয়সে এবার চলেই গেলেন চিরতরে।
রক্ষণভাগের ফুটবলার ছিলেন অ্যাডামস। জন্ম সেনেগালে হলেও একটা সময় খেলেছেন ফ্রান্স জাতীয় দলে। ছিলেন লিগ ওয়ানের দল নেস ও প্যারিস সেন্ট জার্মেই (পিএসজির) ফুটবলারও। এরমধ্যে ফরাসি জাতীয় দলের হয়ে ১৯৭২ থেকে ৭৬ সালে খেলেছেন ২২টি ম্যাচ। এই ডিফেন্ডার পিএসজির হয়ে খেলেন ৪১টি ম্যাচ।
ক্যারিয়ারে প্রায় শেষদিকে এসে হাঁটুর ইনজুরিতে পড়েন অ্যাডামস। এই চোট থেকে মুক্তি পেতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন তিনি। কিন্তু যেদিন চিকিৎসা শুরু হলো, সেদিনই লিঁওর সেই হাসপাতালের অনেক কর্মী ছিলেন ধর্মঘটে। হাসপাতালে ছিল চিকিৎসক সঙ্কট।
এ কারণেই একই সময়ে অ্যাডামসসহ আটজন রোগীর দেখাশোনা করার দায়িত্ব পড়ে এক অ্যানেসথেস্টিস্টের। আর সেই দ্বায়িত্বটা পালন করতে গিয়ে ভুল করে বসেন সেই অ্যানেসথেটিস্ট। তার ভুলে অ্যাডামসের কার্ডিয়াক অ্যারেস্ট ও মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকেই বিছানায় কেটেছে তার বাকিটা জীবন। টানা ৩৯ বছর। তিনি শুনতে পেতেন। হয়তো বুঝতেও পেতেন। কিন্তু নড়াচড়া আর কিছু বলার সুযোগ ছিল না।
এবার সেই জীবন থেকেও মুক্তি পেলেন অ্যাডামস। তার স্ত্রী বার্নাডেট নিমসের কান্না যে থামছেই না। অ্যাডামসের শেষ ৩৯ বছরের সেই অসহায়ত্বের জীবনে তিনিই যে ছিলেন সব সময়ের সঙ্গী। নিমসের ভালবাসা, পরিচর্যাতেই হয়তো জীবন-মৃত্যুর সন্ধিক্ষণের পথ দীর্ঘ হলো এতোটা!
- ১জবি শিক্ষার্থীদের জন্য জকসুর অ্যাম্বুলেন্স উপহার
- ২প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৩দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ৪স্বর্ণ খাতকে বৈধ-জবাবদিহিমূলক শিল্পে রূপান্তরের উদ্যোগ সরকারের
- ৫চার বছরে ফ্যামিলি কার্ডের আওতায় আসবে ১ কোটি ৬০ লাখ পরিবার
- ৬প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
- ৭হাম উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ৮চাঁদপুরে খাদ্যে ভেজাল,৩ প্রতিষ্ঠানকে জরিমানা
- ৯অগ্রণী ব্যাংকে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিশেষ মোনাজাত
- ১০ডায়াবেটিস প্রতিরোধে বিজ্ঞান ও ধর্মীয় মূল্যবোধ কাজে লাগাতে হবে
- ১কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ২চাঁদপুরে শহীদ পরিবারের আকুতি, আমরা টাকা চাইনা হত্যার বিচার চাই
- ৩ভরিতে ৯৮৫৬ টাকা বাড়লো সোনার দাম
- ৪অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৫চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে প্রবাসীর মৃত্যুর অভিযোগ
- ৬গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চরফ্যাশনে ১১ দলীয় ঐক্যের গণমিছিল
- ৭শেরপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- ৮চাঁদপুরে ৬৪২ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ শূন্য
- ৯১০ জেলায় বন্যার আশঙ্কা
- ১০চাঁদপুরে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩





পাঠকের মতামত