
বাংলাদেশ ছাত্রলীগের উদ্যোগে ঢাকা কলেজে করোনা প্রতিরোধক বুথ স্থাপন করা হয়েছে ৷ বুধবার (৮ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় ঢাকা কলেজ ক্যাম্পাসের দুটি পয়েন্টে বুথ স্থাপন করা হয়।
ঢাকা কলেজ ক্যাম্পাসের মূল ফটকের সামনে এবং প্রশাসনিক ভবনের সামনে স্থাপিত এই দুটি করোনা প্রতিরোধক বুথ থেকে বিনামূল্যে শিক্ষার্থী ও কলেজে ঘুরতে আসা দর্শনার্থীরা স্যানিটাইজার এবং মাস্ক নিতে পারবে।
বুথ স্থাপন কার্যক্রমের উদ্ধোধন করেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার৷ এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর এ.টি.এম মইনুল হোসেন, উত্তর ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক ওবায়দুল করিম, প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শরীফা সুলতানা সহ কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ।
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি শুভ্রদেব হালদার বাপ্পি বলেন, করোনার শুরু থেকেই বাংলাদেশ ছাত্রলীগ সারাদেশে সেবা কার্যক্রম পরিচালনা করছে। সারাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ছাত্রলীগের করোনা সুরক্ষা বুথ স্থাপন করা হয়েছে। তারই ধারাবাহিকতায় ঢাকা কলেজেও দুটি করোনা সুরক্ষা বুথ স্থাপন করা হলো। এছাড়াও প্রয়োজন সাপেক্ষে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আরো সুরক্ষা বুথ স্থাপন করা হবে বলেও জানান তিনি।
এই উদ্যোগ সম্পর্কে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক এইচ এম রোমান মাহমুদ বলেন, করোনাকালীন সময়ের সাধারণ মানুষের পাশে বাংলাদেশ ছাত্রলীগ নিবেদিত প্রাণ হয়ে কাজ করেছে। এই মুহূর্তে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হচ্ছে তাই শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার নিশ্চিতেও বাংলাদেশ ছাত্রলীগের এই উদ্যোগ।
করোনা প্রতিরোধক বুথ স্থাপন কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শেখ মিঠুন, আহ্বায়ক কমিটির সদস্য শাহীন সাদেক মির্জা, জাহিদ হাসান,জসীম উদ্দিন, আশিকুজ্জামান রানা সহ কলেজ ছাত্রলীগে কর্মী জাকির, শরীফ, রবিন, বেলাল, শুভ, টিপু,মাহমুদ, মুস্তাফিজ, মুরাদ, মৃদুল, সোহেল প্রমুখ।
- ১
- ২ঢাকাসহ দেশের ১০ জেলায় ঝড়ের শঙ্কা
- ৩দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে
- ৪ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন রোগী ৪৫০
- ৫মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জুবাইদা রহমানের
- ৬অদম্য তরুণ ইসমাইল ইকনের পাশে বাংলাদেশ কৃষি ব্যাংক
- ৭ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
- ৮থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার
- ৯বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে আইনের খসড়া অনুমোদন
- ১০প্রিমিয়ার ব্যাংক ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- ১কেশবপুরে তিনদিনব্যাপী ফল মেলা’র উদ্বোধন
- ২চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিকে ছাত্রদলের শুভেচ্ছা
- ৩আকস্মিক বন্যায় কৃষকের স্বপ্ন মূহুর্তেই তছনছ
- ৪চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ও প্রো-ভিসি নিয়োগ
- ৫তিন কেজি গাঁজাসহ কারবারি ডিবির জালে
- ৬ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের বোর্ড সভা ২৯ জুলাই
- ৭মেরিকোর বোর্ড সভা ২৯ জুলাই
- ৮চাঁদপুরে মসজিদের সম্পত্তি ভোগ করার অভিযোগ, মুসল্লিদের বিক্ষোভ
- ৯মাদকসেবী-বখাটেদের চিন্হিত করে আইনের আওতায় আনতে হবে : সাতক্ষীরা জেলা প্রশাসক
- ১০পেঁয়াজ আমদানি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে : কৃষিমন্ত্রী





পাঠকের মতামত