
রাষ্ট্রয়াত্ত ব্যাংকগুলোর মধ্যে সর্বপ্রথম কন্টাক্টলেস ডুয়েল কারেন্সি ক্রেডিট সেবা চালু করেছে বেসিক ব্যাংক লিমিটেড। গ্রাহকদের উন্নত সেবা দেয়ার জন্য এই কার্ড চালু করা হয়েছে। রোববার ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে ভাচুর্য়ালি সংযুক্ত হয়ে এই সেবার উদ্বোধন করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ আবুল হাশেম। ব্যবস্থাপনা পরিচালক মোঃ রফিকুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে পরিচালক মোঃ রাজীব পারভেজ ও মোঃ রফিকুল ইসলাম সহ ব্যাংকের উর্ধ্বতন নির্বাহীবৃন্দ এবং কার্ড বিভাগের প্রধানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া ভার্চুয়ালি সংযুক্ত হন ব্যাংকের পরিচালক মোঃ সাহেব আলী মৃধা।
ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. আবুল হাশেম বলেন, প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবায় গ্রাহক চাহিদা পূরণে আরো একধাপ এগিয়ে গেলো বেসিক ব্যাংক। আন্তর্জাতিক ভিসা ব্রান্ডের এই কার্ডের মাধ্যমে গ্রাহকরা সহজে দেশে-বিদেশে লেনদেন করতে পারবেন।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ রফিকুল আলম বলেন, রাষ্ট্রয়াত্ত ব্যাংকগুলোর মধ্যে বেসিক ব্যাংকই ভিসা ব্র্যান্ডের কন্টাক্টলেস ক্রেডিট কার্ড সেবা প্রথম চালু করেছে। বর্তমানে করোনা মহামারীর এই ঝূকির মধ্যে এই কার্ডের বিশেষ সুবিধা হলো স্পর্শ না করেই লেনদেন সম্পন্ন করা যাবে। আমাদের কার্ডহোল্ডারগণ পিওএস টার্মিনালে তাদের কার্ড প্রবেশ না করিয়েই দ্রুত এবং অত্যন্ত সহজে লেনদেন উপভোগ করতে পারবেন।
অনুষ্ঠানে জানানো হয়, এই সেবা কার্ডহোল্ডারদের জন্য লেনদেন প্রক্রিয়াকে পূর্বের তুলনায় আরও দ্রুত, সহজ এবং সুবিধাজনক করে তুলবে। এছাড়া কেনাকাটায় ও খাবারের বিল পরিশোধে বিভিন্ন আউটলেটে ডিসকাউন্ট সুবিধা পাবেন এই কার্ড গ্রাহকরা। লেনদেনের ক্ষেত্রে রিয়েল টাইম এসএমএস ও ই-এলার্টের ব্যবস্থা রয়েছে। এই কার্ডে ইএমভি চিপ ব্যবহার করা হয়েছে, যা লেনদেনে সর্বোচ্চ নিরাপত্তা দেবে। এছাড়া ক্রেডিট লিমিটের ৫০ শতাংশ পর্যন্ত নগদ অর্থ উত্তোলন করা যাবে, যা অন্য হিসাবেও টাকা স্থানান্তর করা যাবে।
- ১ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী
- ২তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- ৩‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর
- ৪মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
- ৫পল্টনে আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ
- ৬খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে পারে : আইজিপি
- ৭চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৮সৌদিতে ইয়েমেনের বিদ্রোহীদের হামলা, তেল পরিশোধনাগার থেকে বের হচ্ছে ধোঁয়া
- ৯ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
- ১০রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ১চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ২চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৩বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
- ৪রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৫কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু
- ৬হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী
- ৭হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
- ৮কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ
- ৯সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে দেশের নতুন চালিকাশক্তি: প্রধানমন্ত্রী
- ১০চট্টগ্রাম অঞ্চলে বন্যায় ভেসে গেল ফসল, কৃষকের মাথায় হাত





পাঠকের মতামত