
বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে আলজেরিয়ার বিনিয়োগকারীদের আগ্রহের কথা জানিয়েছেন আলজেরিয়ার রাষ্ট্রদূত রাবাহ্ লারবি। সোমবার (৪ অক্টোবর) বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত রাবাহ্ লারবি ও ডিসিসিআই সভাপতি রিজওয়ান রাহমানের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য বৈঠক অনুষ্ঠিত হয়।
রাষ্ট্রদূত রাবাহ্ লারবি বলেন, দুই দেশের বাণিজ্য সংগঠন বা চেম্বারসমূহ যদি নিয়মিত যোগাযোগ রক্ষা করতে পারে তাহলে দ্বি-পাক্ষিক বাণিজ্য বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এ জন্য সরাসরি যোগাযোগের উপর বেশি গুরুত্ব দিতে হবে। বাংলাদেশের ব্যবসায়ীদের আলজেরিয়া থেকে সার, সিমেন্ট ও ফল আমদানি করার আহ্বান জানান।
বৈঠকে ডিসিসিআই সভাপতি রিজওয়ান রাহমান বলেন, ২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যকার দ্বি-পাক্ষিক বাণিজ্যের পরিমাণ ৯৮.২৮ মিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। এর মধ্যে বাংলাদেশের রফতানির পরিমাণ ছিল ৫.৯০ মিলিয়ন মার্কিন ডলার ও আমদানির পরিমাণ ছিল ৯২.৩৮ মিলিয়ন ডলার। বাণিজ্য ঘাটতি মোটেও আশাব্যঞ্জক নয়। বাংলাদেশ থেকে আলজেরিয়াতে মূলত তৈরি পোশাক রফতানি হয়ে থাকে, অপরদিকে বাংলাদেশ আলজেরিয়া থেকে বিভিন্ন খনিজ দ্রব্য আমদানি করে।
এ সময় ডিসিসিআই সভাপতি আলজেরিয়াতে আরও বেশি সংখ্যক দক্ষ মানবসম্পদ নেওয়ার জন্য আলজেরিয়ার রাষ্ট্রদূতকে আহ্বান জানান।
- ১ইলিশের উৎপাদন ও বিচরণে বড় বাধা দূষণ
- ২সিরিয়ায় সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড
- ৩ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ৪দর বৃদ্ধির শীর্ষে সেনা ইন্স্যুরেন্স
- ৫ব্লক মার্কেটে লেনদেন ৩৩ কোটি টাকার
- ৬বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি: চিফ হুইপ
- ৭বাইউস্টের ১৭তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত
- ৮দর পতনের শীর্ষে প্রাইম ফাইন্যান্স
- ৯সরিষাবাড়ীর ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : একটিতে পাশ একজন
- ১০ডিএসসিসি প্রশাসকের সাথে ঢাকা সাংবাদিক ফোরামের মতবিনিময়
- ১১২ আগস্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা
- ২এসএসসি পরীক্ষার ফলাফল : চট্টগ্রামের ৮ বিদ্যালয়ের কেউই পাস করেনি
- ৩এসএসসিতে কুড়িগ্রামের চার বিদ্যালয়ে পাসের খাতা শূন্য
- ৪চাঁদপুরে হাসপাতাল থেকে ইয়াবাসহ চিকিৎসক গ্রেপ্তার
- ৫নাছিমা-কাদির মোল্লা হাই স্কুলের ৩৮২ শিক্ষার্থীর সবাই জিপিএ-৫
- ৬কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে জিপিএ-৫ পেয়েছে ১৯০ শিক্ষার্থী
- ৭ঢাকা-গোপালগঞ্জ রুটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন চালু
- ৮‘জাতীয় মানবাধিকার কমিশন আইন’র খসড়ার চূড়ান্ত অনুমোদন
- ৯বাংলা কিউআর প্রচারে অগ্রণী ব্যাংকের রোড-শো
- ১০চাঁদপুরে ঘূর্ণিস্রোতে সাড়ে চার হাজার বস্তা সিমেন্টসহ ট্রলার ডুবি





পাঠকের মতামত