প্রকাশিত: জুন ১১, ২০২০ ৭:৩০ পিএম

দেশে পেঁয়াজ চাষে উৎসাহ দিতে পণ্যটি আমদানির ওপর শুল্ক আরোপের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তবে কতটা আমদানি শুল্ক আরোপ হবে তা তিনি পরিষ্কার করেননি।

বৃহস্পতিবার (১১ জুন) সচিবালয়ে ২০২০-২০২১ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী এ প্রস্তাব করেন।

তিনি বলেন, দেশে বর্তমানে প্রচুর পেঁয়াজের চাষ হচ্ছে। কিন্তু আমদানি করা পেঁয়াজে শূন্য শুল্কহার বিদ্যমান থাকায় দেশীয় পেঁয়াজ চাষিরা উৎপাদন ব্যয়ের তুলনায় ন্যায্যমূল্য প্রাপ্তি থেকে বঞ্চিত হওয়ার শঙ্কা রয়েছে। এতে ভবিষ্যতে পেঁয়াজ চাষের ক্ষেত্রে চাষিরা নিরুৎসাহিত হতে পারে।

অর্থমন্ত্রী বলেন, দেশীয় পেঁয়াজ চাষিদের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত, পেঁয়াজ চাষে উৎসাহ দেওয়া এবং আমদানির ওপর নির্ভরশিলতা কমাতে পেঁয়াজ আমদানিতে কিছুটা আমদানি শুল্ক আরোপের প্রস্তাব করছি।

মহামারি করোনাভাইরাস সংকটময় পরিস্থিতি এবং অর্থনীতি পুনরুদ্ধারে মানুষের জীবন-জীবিকার কথা চিন্তায় রেখে এবারের বাজেটের শিরোনাম ‘অর্থনৈতিক উত্তরণ: ভবিষ্যৎ পথ পরিক্রমা’। প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা। চলতি ২০১৯-২০ অর্থবছরের মূল বাজেটের আকার ছিল ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা।

শেয়ার

পাঠকের মতামত

শিবচরে আড়িয়াল খাঁ নদের তীব্র ভাঙনে হুমকিতে সড়ক-বেড়িবাঁধ

মাদারীপুরের শিবচর উপজেলায় আড়িয়াল খাঁ নদে আবারও তীব্র ভাঙন দেখা দিয়েছে। উপজেলার বহেরাতলা-কলাতলা পয়েন্টে সোমবার ...

বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা ও কূটনৈতিক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আলোচনা

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ...

সকল দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতাধীন সকল দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুতের ব্যবহার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্থানীয় ...

চিফ প্রসিকিউটর শেখ হাসিনা কী প্রক্রিয়ায় ভারতে আছেন, জানে না বাংলাদেশ

ভারতে অবস্থানরত দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠিক কোন স্ট্যাটাসে বা কী প্রক্রিয়ায় সেখানে আছেন, ...