
লিভারপুলের মূল ভরসার নাম এখন মোহাম্মদ সালাহ। চলতি মৌসুমেও দুর্দান্ত ফর্মে আছেন মিশরের তারকা। ক্লাবটির হয়ে ১২ ম্যাচ খেলে করেছেন ১১ গোল। তবে ২০২৩ সালের জুনে লিভারপুলের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে সালাহর।
যদিও নিজের ফুটবল ক্যারিয়ারের শেষদিন পর্যন্ত লিভারপুলেই থাকতে চান সালাহ। এখান থেকেই যেতে চান অবসরে। তবে সঙ্গে এটিও মনে করিয়ে দিয়েছেন, তার হাতে নেই ভবিষ্যৎ। ক্লাবের ইচ্ছেকেই বড় করে দেখছেন সময়ের অন্যতম সেরা এই তারকা।
স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘যদি আপনি জানতে চান, তাহলে বলব আমি আমার ফুটবল ক্যারিয়ারের শেষদিন পর্যন্ত লিভারপুলে থাকতে চাই। কিন্তু এটা নিয়ে এর বেশি কিছু বলতে পারবো না- কারণ এটা আমার হাতে নেই।’
২০১৭ সালে লিভারপুলে যোগ দেন সালাহ। ১৫৩ ম্যাচ খেলে তিনি করেছেন ১০২ গোল। এই ক্লাবটিতেই সালাহ নিজেকে চিনিয়েছেন নতুনভাবে। কখনো তাই লিভারপুলের বিপক্ষে খেলার ইচ্ছে নেই সালাহর, স্পষ্টই জানিয়েছেন সেটি।
তিনি বলেছেন, ‘এটা আসলে নির্ভর করছে ক্লাব কী চায়, আমি না। এই মুহূর্তে আমি কখনো লিভারপুলের বিপক্ষে খেলতে চাই না। এটা আমাকে দুঃখ দেবে। আমি এটা নিয়ে কথা বলতে চাই না। কিন্তু এটা সত্যিই আমাকে কষ্ট দেবে। লিভারপুলের বিপক্ষে খেলতে চাই না, এখন দেখা যাক কী হয়।’
- ১সাকিবের পর এবার নওফেলের চট্টগ্রামের বাসভবনে আগুন দিল দুর্বৃত্তরা
- ২নিয়মনীতির তোয়াক্কা না করে বিসিক শিল্পনগরী’র গাছ বিক্রির অভিযোগ
- ৩কেশবপুরে সীমানা পিলারসহ দুই জন গ্রেফতার
- ৪লিথি গ্রুপের শ্রমিকদের আইনানুগ পাওনার দাবিতে গাজীপুরে অবস্থান কর্মসূচি
- ৫সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত
- ৬ইরান যুদ্ধ ‘খুব শিগগির’ শেষ হতে পারে: ট্রাম্প
- ৭আজ ঢাকার বায়ুর মান সহনীয়
- ৮সিরাজগঞ্জে ১০৪ বোতল স্ক্যাফসহ এক নারী মাদক কারবারি গ্রেপ্তার
- ৯দেশের ৭ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা
- ১০বগুড়ায় যাত্রীবাহী বাস পিলারে লেগে ৬ শ্রমিক নিহত
- ১দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ২কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ৩মনু সেচ প্রকল্পে জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি
- ৪বিতর্কিত সনদে রূপালী লাইফের মুখ্য নির্বাহী গোলাম কিবরিয়া
- ৫আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নৌপথে ট্র্যাকিং সিস্টেম থাকা দরকার: নোয়াখালী জেলা প্রশাসক
- ৬প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৭‘৩৬ জুলাই’ উপলক্ষে ৩৬ টাকায় মিলছে টেলিটকের ‘জেন-জেড’ সিম
- ৮অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৯সাবেক নারী সেনাসদস্যকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে
- ১০কর্ণফুলী ইন্স্যুরেন্সের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত





পাঠকের মতামত