প্রকাশিত: জুন ১৩, ২০২০ ৯:০৩ পিএম

মহামারি করোনাভাইরাস মোকাবিলায় সব গ্রাহকের মোবাইলফোনের টাকায় বাংলাদেশে কোভিড তহবিল গঠনের পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সমাজ গবেষণা গ্রুপের আয়োজনে ১২তম ওয়েবিনারের (ওয়েব সেমিনার) অতিথি হয়ে তিনি এসব কথা বলেন।

ড. আতিউর বলেন, ‘আমাদের একটি কোভিড তহবিল গঠন করতে হবে এবং এই তহবিলের টাকা আসবে আমাদের সবার ফোন থেকে। আমরা সবাই যখন ইন্টারনেট বা ফোন ব্যবহার করব, তখন আমাদের ধনী-গরীব সবার ফোন থেকে এক (০১) পয়সা করে এই তহবিলে জমা হবে।’

ভার্চুয়াল আলোচনার প্ল্যাটফর্ম জুমে, শনিবার (১৩ জুন) বেলা সাড়ে ১১টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সমাজ গবেষণা গ্রুপের আয়োজনে এই ওয়েবিনারটি অনুষ্ঠিত হয়েছে। যেখানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক কৃষ্ণ কুমার সাহার সঞ্চালনায় অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের এই সাবেক গভর্নর।

এ পর্বের আলোচনার বিষয়বস্তু ছিল ‘বাংলাদেশে দুর্যোগকালীন বাজেট’। এতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা যোগ দিয়ে তাদের মতামত ও প্রশ্ন তুলে ধরেন।

ড. আতিউর বলেন, ‘এবারের বাজেট বেঁচে থাকার বাজেট এবং এ বাজেটে সরকারকে স্বাস্থ্য খাতে আরও গুরুত্ব দিতে হবে।’

বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের ফলে সৃষ্ট মহামারিতে পুরো বিশ্ব যেন থমকে আছে। ঘরবন্দি এই সময়ে সমসাময়িক বিষয়ে চিন্তা আর আলোচনার মাধ্যমে শিক্ষার্থীদের প্রাণবন্ত রাখতেই নিয়মিতভাবে আয়োজন করা হয় এই ওয়েব সেমিনারের।

শেয়ার

পাঠকের মতামত

আইনমন্ত্রী আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে

আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ ...

ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা

চাঁদপুরের গবেষক ড. আবু আলী সিনা অস্ট্রেলিয়ার স্বাস্থ্য ও চিকিৎসাবিজ্ঞান খাতের অন্যতম মর্যাদাপূর্ণ ও প্রতিযোগিতাপূর্ণ ...

দেশের সব বিভাগে বৃষ্টির আভাস

আবহাওয়া অধিদপ্তর দেশের সব বিভাগে বৃষ্টির আভাস দিয়েছে। এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি বর্তমানে নিম্নচাপে ...

শেরপুরে বিএনপি ছেড়ে দুই নেতা-কর্মীর জামায়াতে যোগদান

শেরপুরের শ্রীবরদী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ছেড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন ৬নং ...