
জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি ইমতিয়াজ উদ্দীনকে আহ্বায়ক ও ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি মুরতুজা হাসানকে সদস্য সচিব করে “ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরাম” এর আত্মপ্রকাশ করা হয়েছে।
শনিবার (৩০ অক্টোবর) সকালে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠন- প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি ও সাংবাদিক সমিতির নেতৃবৃন্দের এক ভার্চুয়াল সভা শেষে সকলের সম্মতিতে এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
সারাদেশের বিভিন্ন সংবাদমাধ্যমে বিশ্ববিদ্যালয়ে কর্মরত প্রতিবেদক/প্রতিনিধিদের স্বার্থ রক্ষায় কাজ করবে এ সংগঠনটি। সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার লক্ষে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১০টি সাংবাদিক সংগঠন ও ১টি কলেজের সাংবাদিক সংগঠনের সমন্বয়ে গঠিত ‘ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরাম’ এর নতুন কমিটি গঠন করা হয়েছে।
এতে সদস্য হিসেবে রয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি সাজ্জাদ বাসার ও সাধারণ সম্পাদক সাফায়িত সিফাত, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি রাহি রহমান ও সাধারণ সম্পাদক শাহরিয়ার নাসের, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইয়ামিনুল ইসলাম, দপ্তর সম্পাদক হৃদি রহমান ও প্রচার সম্পাদক জয়নাল আবেদীন জিহান, বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের আহ্বায়ক সুমাইয়া আক্তার তারিন ও যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সোহাগ, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইমরান হোসেন ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান আকিমুল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির শেখ ফাহিম ও সাজ্জাতুল জামান, ডুয়েট সাংবাদিক সমিতির আফতাবুল ইসলাম শোভন ও রিয়াদ আহমেদ, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির ওয়াহিদ তাওসিফ মুছা ও কাজী ফিরোজ আহমেদ, তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির শ্রাবন আহমেদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির মাহমুদুল হাসান তুহিন ও ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সাব্বির আহমেদ।
- ১ইরানে নতুন করে যুক্তরাষ্ট্রের বিমান হামলা
- ২আজ ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত
- ৩বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত মিয়ানমার
- ৪টেকসই অর্থায়নে উল্লম্ফন, কমেছে পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগ
- ৫বিদেশি ব্যাংকগুলোর ঋণ বিতরণে ভাটা, আমানত-মুনাফা ও রপ্তানি আয়ে গতি
- ৬সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৭ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস
- ৮পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার
- ৯ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
- ১০স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ১শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ২চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৩চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৪মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৫হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৬ইউনিলিভার কনজুমারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৭চট্টগ্রামে বন্যায় ১৪১ কোটি টাকার গ্রীষ্মকালীন সবজি নষ্ট
- ৮কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৯ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ১০কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত





পাঠকের মতামত