প্রাইজবন্ডের ১২৪তম ড্র আজ, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১২৪তম ‘ড্র’ অনুষ্ঠিত হবে আজ রোববার। প্রথম পুরস্কার বিজয়ী পাবেন ৬ ...

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩ হাজার ১৪১ জনের করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এদিনে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ৮৭ হাজার ৫২০ জনে। দেশে মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ১৭১ জন। দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে সুস্থ হয়েছে ৯০৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ ১৮ হাজার ৭৩০ জন।
রবিবার(১৪ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানিয়েছেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
এর আগে, গতকাল শনিবার দেশে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ২ হাজার ৮৬৫ জনের। মারা গেছেন ৪৪ জন।

পাঠকের মতামত