প্রকাশিত: নভেম্বর ৬, ২০২১ ১০:৩০ এএম

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে জেমিনি সী ফুড লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ২৮ দশমিক ১০ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১২ কোটি ৮৯ লাখ ৩৯ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ৫৭ লাখ ৮৭ হাজার ৮০০ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা স্ট্যান্ডার্ড সিরামিকের দর বেড়েছে ১৯ দশমিক ৬৫ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৮ কোটি ৯৭ লাখ ৫৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৯৯ লাখ ৫০ হাজার ৮০০ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা ফার্মা এইডসের দর বেড়েছে ১৮ দশমিক ৮৫ শতাংশ। শেয়ারটি সর্বমোট ২৪ কোটি ২৫ লাখ ৮৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৮ কোটি ৮৫ লাখ ১৭ হাজার ৬০০ টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– সাফকো স্পিনিংয়ের ১৮.৫৮ শতাংশ, হামিদ ফেব্রিক্সের ১৮.৩০ শতাংশ, আলহাজ্ব টেক্সটাইলের ১৭.৬৭ শতাংশ, প্রাইম টেক্সটাইলের ১৬.৫২ শতাংশ, কাট্টালি টেক্সটাইলের ১৩.৩৭ শতাংশ, দেশ গার্মেন্টসের ১২.৩২ শতাংশ এবং ঢাকা ডাইংয়ের শেয়ার দর ১১.৯১ শতাংশ বেড়েছে।

পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–

BP ShareBazar NewsBP Stock NewsBP Capital ViewsBanijjo Protidin NewsBP Capital News

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার

পাঠকের মতামত

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ...

দর বৃদ্ধির শীর্ষে বেক্সিমকো

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো ...