প্রকাশিত: জুন ১৬, ২০২০ ২:৫৬ পিএম

পুঁজিবাজারে বিবিধখাতের তালিকাভুক্ত কোম্পানি এসকে ট্রিমসের চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। উল্লেখিত প্রতিবেদন অনুসারে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) কমেছে।

সোমবার (১৫ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

অনিরীক্ষিত প্রতিবেদন উল্লেখ রয়েছে, এসকে ট্রিমসের চলতি হিসাব বছরের প্রথম ৩ মাসে ইপিএস হয়েছে ৬০ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ৬৭ পয়সা।

আর প্রথম তিন প্রান্তিক তথা হিসাব বছরের প্রথম ৯ মাসে (জুলাই ১৯-মার্চ ২০) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৯৭ পয়সা।  গত বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৮৬ পয়সা।

প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ২ টাকা ২২ পয়সা। আগের বছরের একই সময়ে ক্যাশ ফ্লো ছিল ৮৭ পয়সা।

২০২০ সালের ৩১ মার্চ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ১৩ টাকা ৯৫ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ১৩ টাকা ৮৮ পয়সা।

শেয়ার

পাঠকের মতামত

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের প্রাণহানি

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুস্পৃষ্টে শিশুসহ তিনজনের প্রাণহানি ঘটেছে। মঙ্গলবার সকালে সদর উপজেলার বারঘোরিয়া-বাদুরতলায় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ...

সূচকের উত্থানে চলছে লেনদেন

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর ...

জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান শেষ, মালামাল জব্দ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানের ‌‘জয়িতা’ নামের আটতলা বাড়িতে অভিযান ...

পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন বেড়েছে ৯০ শতাংশ

রাজনৈতিক অস্থিরতা ও প্রশাসনিক দুর্বলতার কারণে দীর্ঘদিন দেশের শেয়ারবাজারে দেখা দিয়েছিল মন্দাভাব। এই মন্দা কাটিয়ে ...