
ইরানের নৌবাহিনীর বৃহত্তম জাহাজে আগুন লাগার পর সেটি হরমুজ প্রণালীর কাছে ডুবে গেছে।
একজন সেনা সদস্য জানান, বুধবার স্থানীয় সময় ভোরে খার্গ ওয়েল টার্মিনাল দ্বীপের কাছে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এবং প্রায় ২০ ঘন্টা ধরে আগুন নেভানোর চেষ্টা করা হয, কিন্তু তারা ব্যর্থ হন।
গভীর রাতে একটি ছবি তোলা হয়, যেখানে দেখা যায় লাইফ জ্যাকেট পরে জাহাজের ক্রুরা ছুটো ছুটি করছেন এবং তাদের পেছনে আগুন জ্বলছে। আকাশে ঘন ধোঁয়া উড়ছে এবং আগুন তখনও জ্বলছিল।
ইরানের সেনাবাহিনী নিশ্চিত করেছে যে এটি একটি প্রশিক্ষণ জাহাজ ছিল এবং তাতে ৪০০ জনের মতো ক্রু ছিলেন। তবে তারা সবাই নিরাপদে সরতে পেরেছেন।
স্থানীয় একজন সেনা কর্মকর্তা তাসনিম নিউজের বরাতে বলেছেন ২০ জন ক্রু সামান্য অগ্নিদগ্ধ হয়েছেন। তবে নৌবাহিনীর পক্ষ থেকে জাহাজটিতে আগুন লাগার কথা জানানো হলেও এর কোন কারণ জানানো হয়নি।
জাহাজ ডুবির ঘটনাকে বিগত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় দুর্ঘটনা হিসেবে চিহ্নিত করেছে ইরান।
গতবছর সমুদ্রে সামরিক প্রশিক্ষণ মহড়ার সময় একটি মিসাইল ভুলভাবে নিক্ষেপ করা হয়। যার ফলে ১৯ জন নাবিক মারা যান এবং ১৫ জন আহত হন।
হরমুজ প্রণালীর সঙ্গে সংযুক্ত ওমান উপসাগর একটি গুরুত্বপূর্ণ জলপথ। বিশ্বের পাঁচ ভাগের একভাগ জ্বালানি তেল এ পথেই পারস্য উপসাগরীয় দেশগুলো থেকে বিভিন্ন গন্তব্যে যায়। এই উপসাগরে নিয়মিত নৌ-মহড়া পরিচালনা করে ইরান।
- ১নরসিংদীতে ঘোড়ার গাড়িতে চড়িয়ে প্রধান শিক্ষককে রাজকীয় বিদায়
- ২নতুন কর আরোপ ছাড়াই চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি ৫৪ লাখ টাকার বাজেট ঘোষণা
- ৩মোড়লগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ
- ৪মোড়লগঞ্জে পাটের বস্তা ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে জরিমানা
- ৫গোল্ডকাপ ফুটবলে বালিকা দল গঠন বাধ্যতামূলক নয়: শিক্ষামন্ত্রী
- ৬আগস্টেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম
- ৭স্ক্যাভেটর দিয়ে দিনের আলোয় পাহাড় কেটে মাটি সংগ্রহের অভিযোগ
- ৮সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে
- ৯চাঁদপুরে পুলিশ হেফাজতে আসামী মৃত্যুর অভিযোগ
- ১০জুলাই গণঅভ্যুত্থান জাদুঘরে নতুন ডিজি, বিএসসিতে এমডি
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৪শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৫সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৬সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৭স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৮সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৯বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ১০ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস





পাঠকের মতামত