
দেশের অনলাইন নিউজপোর্টালের বিজ্ঞাপন নীতিমালাসহ বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে বড় ‘সুখবর’ দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। নতুন নীতিমালা বাস্তবায়ন হলে সম্ভাবনাময় অনলাইন গণমাধ্যমে আয়ের নতুন দুয়ার উন্মোচিত হবে।
মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে সরকার নিবন্ধিত অনলাইন গণমাধ্যম মালিকদের সংগঠন অনলাইন নিউজ পোর্টাল অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ওনাব)-এর কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি অনলাইন গণমাধ্যমের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, নিবন্ধিত অনলাইন নিউজপোর্টালের বিজ্ঞাপন নীতিমালাসহ বিভিন্ন সুযোগ সুবিধা খুব শিগগিরই বাস্তবায়ন হতে যাচ্ছে। প্রতি বছর অনলাইন নিউজপোর্টালের নবায়ন বাদ দেয়ার বিষয়টিও খতিয়ে দেখা হবে।
তিনি আরও বলেন, গণমাধ্যম এতোটা উন্মুক্ত যে, নিবন্ধনের বাইরেও অনেক অনলাইন গণমাধ্যম কাজ করছে। গণমাধ্যমে নিয়ন্ত্রণ বা নজরদারির প্রশ্নই আসে না। তবে শৃঙ্খলার মধ্যে আনার বিষয় আছে।সেটা আমরা চেষ্টা করছি।
এসময় অনলাইন নিউজ পোর্টাল অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ওনাব)-এর সভাপতি মোল্লাহ এম আমজাদ হোসেনের সভাপতিত্বে ওনাবের সহসভাপতি লতিফুল বারী হামিম ও সৌমিত্র দেব, যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান ও আশরাফুল কবির আসিফ, কার্যনির্বাহী সদস্য নজরুল ইসলাম মিঠু, তৌহিদুল ইসলাম মিন্টু, রফিকুল বাসার, হামিদ মো. জসিম, মহসিন হোসেন, অয়ন আহমেদ ও খোকন কুমার রায় বক্তব্য রাখেন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা প্রয়োজন আছে। কিন্তু অপতথ্য সাংবাদিকতাকে নষ্ট করে। তিনি আরও বলেন, নিবন্ধিত অনলাইনের বাইরে অনিবন্ধিত এবং অবৈধ অনলাইন নিউজপোর্টাল বন্ধের দাবি উঠেছে। সেই দাবির পরিপ্রেক্ষিতে আমরা পদক্ষেপ নেবো।
এ সময় মোহাম্মদ এ আরাফাত বলেন, সরকারের কোনো ভুল-ত্রুটি থাকলে গঠনমূলক সমালোচনা করবেন। তবে অপপ্রচারের লক্ষ্যে অসত্য তথ্য দিয়ে খবর প্রচার করা হলে তা মেনে নেওয়া হবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি।
অনলাইন গণমাধ্যমের জন্য সরকারি বিজ্ঞাপনের বিষয়ে তিনি জানান, শিগগিরই এ ব্যাপারে আপনারা সুখবর পাবেন। প্রয়োজনে ওনাব নেতৃবৃন্দকে এ সংক্রান্ত কমিটিতে নেওয়া হতে পারে। এ প্রসঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেন, সংবাদপত্রের সার্কুলেশন জানার আধুনিক প্রযুক্তি তেমন না থাকলেও এক নিমিষেই অনলাইন নিউজপোর্টালের পাঠক সংখ্যা জানা সম্ভব। তাই অনলাইন গণমাধ্যমে সরকারি বিজ্ঞাপন দেয়ার কাজটি অত্যন্ত স্বচ্ছতার সাথে করা যাবে।
এসময় ওনাব নেতারা আসন্ন বাজেটের আগেই সরকারি বিজ্ঞাপনের ব্যাপারে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করেন। জবাবে অতি দ্রুত বিষয়টি নিয়ে পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন মোহাম্মদ আলী আরাফাত।
এআরএস
- ১মে মাসে ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় ধাক্কা
- ২চাঁদপুরে এক কালভার্ট বদলে দেবে ৮ গ্রামের মানুষের জীবন
- ৩আসছে বিশেষ ট্রাইব্যুনাল, ৮২ লাখ মাদকাসক্তকে রক্ষায় আইনি সংস্কার
- ৪ভালো ফলন ও ন্যায্যমূল্যে হাসি ফুটেছে চাষিদের মুখে
- ৫হুমকির মুখে ১২০০ বিঘা আমন আবাদ, ঝুঁকিতে মাছ চাষ
- ৬পায়ে শিকল বাঁধা সেই নারী ফিরলেন স্বজনদের কাছে
- ৭কুড়িগ্রামের কাঁচকোলে ভাঙন মোকাবিলায় দিনরাত পাউবোর কাজ
- ৮জুলাইয়ের ১৮ দিনে এলো ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স
- ৯রেমিট্যান্স আহরণে বাংলাদেশ কৃষি ব্যাংকের মাইলফলক অর্জন
- ১০মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ
- ১সিরাজগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- ২কক্সবাজারে পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
- ৩রবি আজিয়াটার বোর্ড সভা ২৮ জুলাই
- ৪নির্মাণাধীন চাঁদপুর শহর সংরক্ষণ বাঁধের কাজ দৃশ্যমান
- ৫প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্র-সমাজের যৌথ দায়িত্ব: ডিএসসিসি প্রশাসক
- ৬ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড, তিনজনের যাবজ্জীবন
- ৭ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত, জবাবে ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের
- ৮যমুনা ব্যাংকের বোর্ড সভা ২২ জুলাই
- ৯চিলমারীতে ফের তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদীপাড়ের মানুষ
- ১০১৫ বছরের ধ্বংসযজ্ঞ অল্প সময়ে কাটিয়ে ওঠা সম্ভব নয়, তবে কাজ শুরু হয়েছে





পাঠকের মতামত