
দিনাজপুরের খানসামা উপজেলায় কোনো প্রকার অনুমোদন না নিয়েই পাকেরহাট শিশু পার্কের শিশু মেলা বন্ধের নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাজউদ্দিন। এই সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মারুফ হাসান, থানা পুলিশ সদস্য ও আয়োজকরা।
খোঁজ নিয়ে জানা যায়, শিশু পার্ক উদ্বোধনের দিন থেকেই স্থানীয় নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিদের নির্দেশনায় পার্কের ভিতরে প্রায় ২০-২৫ টি দোকান, বিভিন্ন প্রকার রাইডস বসানো হয়েছে। এই দোকানগুলা বসাতে টাকা লেনদেন হয়েছে বলে জানিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যবসায়ী।
সরেজমিনে দেখা যায়, শিশুমেলা নাম হলেও সেখানে শিশুদের থেকে যুবক যুবতীর আনাগোনা বেশি। এমনকি জমিরউদ্দিন শাহ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং ও পাকেরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে হওয়া সত্বেও দিনেও চলে মেলার কার্যক্রম। রক্ষণাবেক্ষণের অভাবে বিভিন্ন ম্যুরাল ভেঙে বিকল। এছাড়াও খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সম্মুখ সড়কে সৃষ্টি হচ্ছে যানজট। রোগী নিয়ে যাওয়ার সময় ভোগান্তিতে রোগীর স্বজনরা।
মেলার মূল গেট দিয়ে পার্কে প্রবেশ করতেই দেখা যায়, শিশু পার্কের ভিতরে বসানে বিভিন্ন রাইডস তদারকি না করায় ভেঙে গেছে এবং দোকানের কারণে ময়লা-আবর্জনা দেখা যায়। এতে শিশু পার্কের মূল উদ্দেশ্য নিয়ে সন্দিহান শিশুদের অভিভাবক ও সুধীজনরা।
জহুরুল ইসলাম চৌধুরী নামে এক ব্যক্তি ফেসবুকে স্ট্যাটাসে লিখেছেন, শিশুপার্ক উদ্বোধন হইছে, তা সাধারণ ছোট বাচ্চাদের জন্য উন্মুক্ত করে দিবেন। কিন্তু এ শিশুপার্ককে ঘিরে কিসের মেলা , ফাইজলামির একটা সীমা থাকা দরকার।
জুয়েল রহমান নামে এক যুবক বলেন, শিশুদের জন্য পার্ক বানানো ভালো উদ্দেশ্য ছিলো কিন্তু বুঝলাম না সেখানে মেলা বসানোর কি দরকার? আর এলাকার সংস্কৃতি নষ্টের পথে এখন!
শিশু মেলার পরিচালনার দায়িত্বে থাকা জানকি রায়ের সাথে মেলার অনুমতিসহ সার্বিক বিষয়ে জানতে চাইলে তিনি টাকা লেনদেনের বিষয়টি অস্বীকার করেন এবং সাংবাদিকদের এড়িয়ে যান।
ইউএনও মোঃ তাজউদ্দিন বলেন, মেলায় গিয়ে সংশ্লিষ্টদের রাতের মধ্যেই মেলা বন্ধের নির্দেশ প্রদান করা হয়েছে। আগামীকাল সকালের মধ্যেই সকল মালামাল সরিয়ে নেওয়া তাগিদ দেওয়া হয়েছে।
গত ৯ জুলাই বিকেলে এই শিশু পার্কের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আবুল হাসান মাহমুদ আলী, উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, অফিসার ইনচার্জ, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
- ১ছাত্রলীগকে ডিফেন্ড করা সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারী রাকসু ভিপির
- ২চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ৩দেশের ৯ জেলায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
- ৪জাপানে শক্তিশালী ভূমিকম্পে ১৩ জনের মরদেহ উদ্ধার
- ৫সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ৬২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৭সঞ্চয়পত্রে বাড়ছে বিনিয়োগকারীদের আগ্রহ
- ৮মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ৯হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ১০প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৩রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৪ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৫স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৬জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ৭দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৮বিএসইসির কমিশনার হলেন হোসেন সাদাত
- ৯উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে
- ১০বাংলাদেশে জাপানি কোম্পানিগুলোর আরও বিনিয়োগ চান প্রধানমন্ত্রী





পাঠকের মতামত