
সৌদি আরবের ভিশন ২০৩০ বাস্তবায়নের এর লক্ষ্যে বিদেশি কর্মীদের জন্য সৌদি আরবকে একটি আকর্ষণীয় গন্তব্য হিসেবে তৈরি করার অভিপ্রায়ে বিদেশি কর্মীদের আরো অধিকার প্রদান ও সেবা প্রদানের প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে সৌদি সরকার। সৌদি আরবের মানব সম্পদ রপ্তানিকারক দেশসমূহের অনানুষ্ঠানিক সংগঠন সৌদি লেবার ফোরাম এর এক বৈঠকে সৌদি মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের উপমন্ত্রী সাত্তাম আল হারবী এ কথা বলেন।
গতকাল রিয়াদের স্থানীয় এক হোটেলে আয়োজিত এক বৈঠকে সংগঠনের আট সদস্য রাষ্ট্রের মিশন প্রধানদের উপস্থিতিতে ফিলিপাইনের রাষ্ট্রদূত আদনান ভি আলোন্তো সভাপতিত্ব করেন।
বৈঠকে মার্চ ২০২১ এ চালুকৃত লেবার রিফর্ম ইনিশিয়েটিভ এর বিষয়ে আলোচনা হয়। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) লেবার রিফর্ম ইনিশিয়েটিভ বাস্তবায়নের ক্ষেত্রে প্রবাসী কর্মীদের সমস্যা এবং তা কাটিয়ে উঠার জন্য সম্ভাব্য উপায় হিসেবে সুনির্দিষ্ট কিছু প্রস্তাব তুলে ধরেন।
তিনি বলেন সৌদি আরবে বাংলাদেশি শ্রমিকরা যাতে প্রতারিত না হয় এবং চাকুরীর চূক্তিতে উল্লেখিত শর্ত সমুহ মানা হয় সেটি দূতাবাসের নিকট মুখ্য বিষয়। রাষ্ট্রদূত বলেন অনলাইন কন্ট্রাক্ট নবায়ন করার ক্ষেত্রে কখনো কখনো স্পন্সররা জোর করে কর্মীদের বাধ্য করে এবং কন্ট্রাক্ট রিনিউ করতে রাজি না হলে কর্মীদের তাদের ইচ্ছার বিরুদ্ধে এক্সিট ভিসা প্রদান করে।
রাষ্ট্রদূত এ সকল সমস্যা সমাধানে সৌদি মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের আন্তরিক সহযোগিতা কামনা করেন। পাশাপাশি তিনি সৌদি লেবার ফোরাম এর নিয়মিত বৈঠক আয়োজনের উপর গুরুত্বারোপ করেন, যাতে করে সৌদি আবরে প্রবাসি কর্মীদের সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগ নেয়া যায়।
সভায় ভারত, পাকিস্তান, নেপাল, ইন্দোনেশিয়া, শ্রীলংকা ও ভিয়েতনামের রাষ্ট্রদূত ও মিশন প্রধানগণ তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে সৌদি মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের উপমন্ত্রী তা সমাধানের আশ্বাস প্রদান করেন। ফোরামের সভাপতি ফিলিপাইনের রাষ্ট্রদূত আদনান ভি আলোন্তো নিয়মিত এই ফোরামের সভা আয়োজনের আশাবাদ ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করেন।
- ১ব্যাংকঋণের সুদের হারে লাগাম টানতে কমল নীতি সুদহার
- ২হজ ও ওমরাহ্ ফেয়ার-এ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন
- ৩সুন্দরবন উপকূলের মিলির স্বপ্ন শুধু একটি ঘর
- ৪১৮ বছর পর বাড়ি ফিরলেন আলমগীর!
- ৫দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে
- ৬জুলাই সনদের সকল চুক্তি সংসদে বিএনপি পাশ করবে: জয়নুল আবেদীন
- ৭বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল
- ৮জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ
- ৯বাংলাদেশে আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড, ফ্যাসিবাদের ছায়া দেখতে চাই না
- ১০সংবাদকর্মীদের স্বার্থে গণমাধ্যম কমিশন গঠনের কাজ চলছে: তথ্যমন্ত্রী
- ১ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ২শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ৩সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন
- ৪আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৫চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ৬পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ৭এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ৮বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন
- ৯শেরপুরে বিএনপি ছেড়ে দুই নেতা-কর্মীর জামায়াতে যোগদান
- ১০চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে যাত্রীবাহী বাস, নিহত ২





পাঠকের মতামত