
আইনের শাসন প্রতিষ্ঠায় বিশ্বের ১৩৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১২৪তম। এছাড়া দক্ষিণ এশিয়ার ছয় দেশ নেপাল, শ্রীলঙ্কা, ভারত, আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে এ বিষয়ক সূচকে ৪র্থ স্থানে রয়েছে দেশটি।
বিশ্বের ১৩৯ টি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি জরিপকারী আন্তর্জাতিক সংগঠন ওয়ার্ল্ড জাস্টিস প্রোজেক্টের (ডব্লিউজেহপি) ২০২১ সালের সূচকে এই তথ্য জানানো হয়েছে।
ডব্লিউজেপির সূচকে আইনশৃঙ্খলা পরিস্থিতিতে বৈশ্বিকভাবে শীর্ষে অবস্থান করছে ইউরোপের স্ক্যান্ডিনেভীয় অঞ্চলের তিন দেশ- নরওয়ে, ডেনমার্ক ও ফিন্যাল্ড। অপরদিকে, সর্বনিম্নে অবস্থানকারী তিন দেশ হলো গণপ্রজাতন্ত্রী কঙ্গো, কম্বোডিয়া ও ভেনেজুয়েলা।
দক্ষিণ এশিয়ার ছয় দেশের মধ্যে শীর্ষে অবস্থান করছে নেপাল। দশমিক ৫২ পয়েন্ট অর্জনকারী এই দেশটি আইনের শাসন প্রতিষ্ঠার সূচকে বৈশ্বিক ভাবে রয়েছে ৭০তম অবস্থানে।
এছাড়া ৭৯তম অবস্থানে ভারত ও ৭৬তম অবস্থানে রয়েছে শ্রীলঙ্কা। পাকিস্তান ও আফগানিস্তান রয়েছে সূচকের একদম শেষদিকে। এই দেশ দুটির অবস্থান যথাক্রমে ১৩০তম ও ১৩৪তম।
ডব্লিউজেপির সূচকে যে দেশের প্রাপ্ত স্কোর ১, বলা হয় সেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সবচেয়ে ভালো। ২০২১ সালে বাংলাদেশের প্রাপ্ত স্কোর দশমিক ৪১।
অবশ্য আগের বছরের স্কোরের চেয়ে দশমিক ১ পয়েন্ট বেশি পেয়েছে বাংলাদেশ। গতবছর স্কোর ছিল দশমিক ৪০।
বাংলাদেশ সম্পর্কে ডব্লিউজেপির সূচকে উল্লেখ করা হয়েছে, আইনের শাসন সংক্রান্ত প্রধান বিষয়- ‘অর্ডার অ্যান্ড সিকিউরিটি’ বিভাগে এযাবৎকালে সবচেয়ে ভালো কাজ করেছে দেশটি। এ সম্পর্কে সংস্থাটির বক্তব্য- বাংলাদেশ কার্যকরভাবে অপরাধ নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে, দেশটির অভ্যন্তরীণ সংঘাত বেশ ভালোভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে।
আরও বলা হয়েছে- বাংলাদেশের মানুষ এখন নিজেদের সম্পত্তি রক্ষার্থে ব্যক্তিগতভাবে সহিংসতায় জড়ায় না।
এসব ক্ষেত্রে ১ এর মধ্যে দশমিক ৬৩ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ, আর দক্ষিণ এশিয়ার ছয় দেশের মধ্যে অর্জন করেছে দ্বিতীয় স্থান।
অন্যদিকে, ‘মুক্ত সরকার’ বিভাগের অন্তর্ভুক্ত বিষয়সমূহ, অর্থাৎ আইনগত ও সরকারি তথ্য প্রকাশ, তথ্য অধিকার, জনগণের অংশগ্রহণ প্রভৃতিতে বাংলাদেশের প্রাপ্ত স্কোর দশমিক ৪২। দক্ষিণ এশিয়ার ছয় দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান পঞ্চম।
এই দু’পয়েন্টের গড় হিসেবে ২০২১ সালে বাংলাদেশের অবস্থান নির্ধারিত হয়েছে।
- ১সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ২২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৩মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ৪হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৫প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৬বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৭বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা
- ৮‘অনলাইন এডিটরস ফোরাম’-এর আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার
- ৯কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- ১০জাপানের সঙ্গে মেট্রো-অবকাঠামো সহযোগিতা জোরদার
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ৩রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৪চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৫চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৬স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৭ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৮দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৯জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ১০উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে





পাঠকের মতামত