
নতুন বিনিয়ােগের মাধ্যমে পুঁজিবাজারে সাপাের্ট অব্যহত রাখতে আইসিবি’র প্রতি নির্দেশনা দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একইসাথে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে ৫০০ কোটি টাকা আমানত পাওয়ার বিষয়ে আইসিবিকে সহযােগিতা প্রদানের আশ্বাস দিয়েছে বিএসইসি।
মঙ্গলবার (১৭ মে) বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর মধ্যকার এক জরুরি সভায় এ বিষয় জানানো হয়। বিএসইস’র কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ এর সভাপতিত্বে আইসিব’র পরিচালনা বাের্ড রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিএসইসির পক্ষে নির্বাহী পরিচালক মো: সাইফুর রহমান, নির্বাহী পরিচালক ও মুখপাত্র মােহাম্মদ রেজাউল করিম এবং সহকারী পরিচালক মােঃ দেলােয়ার হােসেন উপস্থিত ছিলেন। আইসিবির পক্ষে আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মােঃ আবুল হােসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক মােঃ কামাল হােসেন গাজী, আইসিবির সাবসিডিয়ারি কোম্পানি সমূহের প্রধান নির্বাহী কর্মকর্তাগণ এবং মহাব্যবস্থাপকবৃন্দ সহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় বিদ্যমান পরিস্থিতিতে পুঁজিবাজারে স্থিতিশীলতা রক্ষার্থে আইসিবি কর্তৃক গৃহীত নিম্নোক্ত বিষয়সমূহ বিএসইসির প্রতিনিধিগণ কে অবহিত করা হয়:-
ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড হতে ইতােমধ্যে প্রাপ্ত এবং ভবিষ্যতে প্রাপ্ত অর্থ সেকেন্ডারী মার্কেটে বিনিয়ােগের মাধ্যমে পুঁজিবাজারে সাপাের্ট অব্যহত রাখা হবে।
আগামী কয়েকদিন আইসিবি ও আইসিবির সাবসিডিয়ারি প্রতিষ্ঠানসমূহের ক্ষুদ্র বিনিয়ােগকারী এবং অন্যান্য স্টেকহােল্ডারদের সিকিউরিটিজ বিক্রয়ে নিরুৎসাহিত করার উদ্যোগ গ্রহণ করা হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ লিঃ এর নিকট হতে ৫০০ কোটি টাকার মেয়াদী আমানত প্রদানের অনুরােধ জানিয়ে আইসিবি কর্তৃক পত্র প্রেরণ করা হয়েছে।
আইসিবির নিকট বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সংরক্ষিত মেয়াদী আমানতসমূহ নবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহ বরাবর আইসিবি কর্তৃক পত্র প্রেরণ করা হয়েছে, যা প্রতিষ্ঠানসমূহ কর্তৃক বিবেচিত হলে আপাতত নিম্নমুখী বাজারে শেয়ার বিক্রির মাধ্যমে আইসিবিকে অর্থ ফেরত প্রদান করতে হবে না।
সভায় উপস্থিত পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর সদস্যরা পুঁজিবাজারে আস্থা ফিরিয়ে আনার লক্ষ্যে আইসিবি কর্তৃক গৃহীত পদক্ষেপসমূহের জন্য সন্তোষ প্রকাশ করেন।
এ ব্যাপারে সরকারের নীতি নির্ধারণী মহলের নিকট বর্ণিত বিষয়সমূহ তুলে ধরাসহ বিএসইসির পক্ষ হতে সর্বাত্মক সহযােগিতা প্রদানের আশ্বাস প্রদান করা হয়।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস
- ১জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- ২লোহিত সাগরে হামলায় ভারতীয় কার্গো জাহাজ ডুবি
- ৩আজ জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- ৪আজ হরমুজ নিয়ে ইরান-মার্কিন চুক্তির সম্ভাবনা: মার্কিন অর্থমন্ত্রী
- ৫পরিবেশ দূষণ বর্তমানে দেশের অন্যতম বড় চ্যালেঞ্জ
- ৬মানবপাচারকারীদের নতুন কৌশল মোকাবিলায় কঠোর পদক্ষেপের নির্দেশ
- ৭সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের সময় এখনো হয়নি: ডা. তাহের
- ৮জুলাই আন্দোলনে জাতিকে চরম ত্যাগ-তিতিক্ষা এবং রক্তমূল্য দিতে হয়েছে
- ৯বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে অজুহাতের মাধ্যমে দায়িত্ব এড়াতে চাই না
- ১০পাথরঘাটায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতাকর্মী আটক
- ১চাঁদপুরে জুলাই আন্দোলনের মামলায় ৩৭৮ জনের বিরুদ্ধে চার্জশিট
- ২নবীনগরে দেড়শ বিঘায় নতুন সম্ভাবনার আউশ আবাদ
- ৩‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’: ইতিহাসের শিক্ষা, বৈষম্যহীন সমাজ ও ভবিষ্যতের বাংলাদেশ
- ৪বিপর্যস্ত চাঁদপুর,ধরাছোঁয়ার বাইরে মাদক কারবারিরা
- ৫পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের বৃহস্পতিবার লেনদেন বন্ধ
- ৬ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও যোদ্ধাদের সম্মাননা প্রদান
- ৭ডিএসইর ছাঁটাই হওয়া কর্মকর্তা-কর্মচারীদের স্ব-স্ব পদে পুনর্বহাল দাবি
- ৮৫ আগস্ট ঘিরে নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই: ডিবিপ্রধান
- ৯ইউসিবি ব্যাংকের বৃহস্পতিবার লেনদেন চালু
- ১০শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার





পাঠকের মতামত