
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে একটি বাড়িতে আগুন লেগেছিল। সেই আগুনে ৩ শিশুসহ ১০ জন প্রাণ হারিয়েছেন। আগুন লাগার পরে অগ্নিনির্বাপণ বাহিনীর সদস্যরা আসেন। আগুন নেভাতে ঘটনাস্থলে এসে এক অগ্নিনির্বাপণকর্মী দেখেন, অগ্নিকাণ্ডের ঘটনায় যাঁদের মৃত্যু হয়েছে, তাঁরা সবাই তাঁরই পরিবারের সদস্য।
পেনসিলভানিয়ার পুলিশ নিহত ছয়জনের পরিচয় নিশ্চিত করেছে। তবে পাঁচ, ছয় ও সাত বছর বয়সী যে তিন শিশু মারা গেছে, তাদের পরিচয় এখনো জানায়নি। গতকাল শুক্রবার ভোরে ওই বাড়ির বারান্দা থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। আগুনের ঘটনাকে অপরাধ বিবেচনা করে ইতিমধ্যে একটি তদন্ত শুরু হয়েছে।
নেসকোপেক ভলান্টিয়ার ফায়ার কোম্পানির ওই অগ্নিনির্বাপণকর্মীর নাম হ্যারল্ড বেকার। তিনি বলেন, আগুনের ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের মধ্যে তাঁর ছেলে, মেয়ে, শ্বশুর, শ্যালক, শ্যালিকা, তিন নাতি–নাতনি ও আরও দুজন স্বজন ছিলেন। যে তিন শিশু মারা গেছে, তাদের মধ্যে দুটি ছেলে ও একটি মেয়ে। এসব শিশু ওই বাড়ির বাসিন্দা ছিল না। গ্রীষ্মের ছুটিতে সেখানে বেড়াতে গিয়েছিল তারা।
রাজ্য পুলিশ এখন পর্যন্ত যাঁদের শনাক্ত করেছে, তাঁরা হলেন ডেল বেকার (১৯), স্টার বেকার (২২), ডেভিড ডবার্ট সিনিয়র (৭৯), শ্যানন ডরবার্ট (৪২), লরা ডবার্ট (৪৭), মারিয়ান স্লাসার (৫৪)।
হ্যারল্ড বেকার বলেন, বাবার পদাঙ্ক অনুসরণ করে তাঁর ছেলে ডেল বেকারও অগ্নিনির্বাপণ বাহিনীতে যোগ দিয়েছিল। পুলিশ বলছে, রক্ত দেখে মরদেহ শনাক্ত করতে পারে, তাঁদের সঙ্গে থাকা এমন কিছু কুকরের সাহায্যে ধসে যাওয়া ওই ভবনটি থেকে হ্যারল্ড বেকারের পরিবারের সদস্যদের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের প্রতিবেদন অনুযায়ী, আগুন লাগার পর তিন ব্যক্তি কোনোমতে বাড়িটি থেকে বের হতে সমর্থ হন ও প্রাণে বাঁচেন।
ফিলাডেলফিয়া থেকে উত্তর–পশ্চিমে ১৫০ কিলোমিটার দূরের নেসকোপেকে একটি গ্রামীণ এলাকা। সেখানে স্থানীয় সময় গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে আগুন লাগে।
পেনসিলভানিয়া রাজ্য পুলিশের লেফটেন্যান্ট ডেরেক ফেলসম্যান গতকাল সাংবাদিকদের বলেন, ‘বাড়ির পেছনের অংশ দিয়ে ভেতরে প্রবেশ করার সাহসী চেষ্টা চালিয়েছিলেন অগ্নিনির্বাপণকর্মীরা। কিন্তু আগুনের তেজ ও তাপ অনেক বেশি হাওয়ার কারণে তাঁরা সেখান থেকে পিছু হটতে বাধ্য হন।’
হ্যারল্ড বেকার উইকস ব্যারে শহরের সংবাদপত্র সিটিজেন ভয়েসকে বলেন, ‘যখন আমরা এখানে ডিউই স্ট্রিটে মোড় ঘুরলাম, তখনই আমি রাস্তার নিচের দিকে তাকিয়ে বুঝতে পারি এটা কাদের বাড়ি। আমি ছিলাম প্রথম গাড়িতে। যখন আমি গাড়ি থেকে নামলাম তখন পুরো এলাকায় আগুন জ্বলছিল। আমরা এর মধ্যেই ভেতরে ঢোকার চেষ্টা করি।’
ডব্লিউএনইপি–টিভিকে হ্যারল্ড বেকার বলেন, ‘শিশুরা সেখানে ছিল এবং আমার দুই সন্তান তাদের খালা–খালুর বাড়িতে ঘুরতে সম্প্রতি সেখানে গিয়েছিল। এর মধ্যে এক শিশু ওই বাড়ির। সবাই মিলে সেখানে ঘুরতে গিয়েছিলেন তাঁরা।’
পেনসিলভানিয়ার গভর্নর টম ওলফ টুইটারে লিখেছেন, হৃদয়বিদারক এ ঘটনায় তিনি ভীষণ মর্মাহত।
- ১‘অর্ডার অব অস্ট্রেলিয়া মেডেল’ পাওয়ায় বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তাকে সংবর্ধনা
- ২জুলাই আন্দোলন ছিল দীর্ঘদিনের ক্ষোভের বিস্ফোরণ: জাহিদুল ইসলাম
- ৩গ্যাস সংকটসহ শিল্প খাতের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর
- ৪ব্র্যাক ব্যাংকের এসএমই ফান্ড ৫৬,০০০ কোটি টাকা ছাড়িয়েছে
- ৫শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৬‘নগদ’ বিক্রির গুজব ভিত্তিহীন: আইসিটি মন্ত্রী
- ৭১.৫ বিলিয়ন ডলারে ২১ বোয়িং কিনছে ইউএস-বাংলা, বিশ্ববাজারে বড় লক্ষ্য
- ৮বাংলাদেশ থেকে আরও বেশি জনশক্তি নিতে ব্রুনাইকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর অনুরোধ
- ৯কারখানা চালাতে সিএনজি স্টেশন থেকে গ্যাস চায় বিজিএমইএ ও বিকেএমইএ
- ১০হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- ১রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ২প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৩চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ৪২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৫পুলিশ জনগণকে সঙ্গে নিয়েই বাঁচবে, কারও লাঠিয়াল বাহিনী হবে না
- ৬হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৭বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৮শেখ হাসিনার লাশও বাংলাদেশের মাটি গ্রহণ করবে না: জবি প্রক্টর
- ৯সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ১০জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্পে শপিংমল ধস, বহু হতাহতের শঙ্কা





পাঠকের মতামত