
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনের সৈন্যরা আত্মসমর্পণ করলেই কেবল অবরুদ্ধ ইউক্রেনীয় শহর মারিউপোলে গোলাবর্ষণ বন্ধ হবে। মঙ্গলবার রাতে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে টেলিফোনে আলাপকালে পুতিন এই মন্তব্য করেছেন বলে ক্রেমলিনের এক বিবৃতিতে জানানো হয়েছে।
তবে রুশ এই নেতা অবরুদ্ধ শহরটি থেকে বেসামরিক লোকজনকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা বিবেচনা করতে রাজি হয়েছেন বলে ফ্রান্সের কর্মকর্তারা জানিয়েছেন। গোলাবর্ষণে মারিউপোলে ব্যাপক ধ্বংসযজ্ঞের দৃশ্য স্যাটেলাইট ছবিতে দেখা যাওয়ার পর ম্যাক্রোঁর সঙ্গে টেলিফোনে আলাপকালে পুতিন ওই মন্তব্য করেছেন।
মার্কিন মহাকাশবিষয়ক প্রযুক্তি কোম্পানি ম্যাক্সারের প্রকাশিত ছবিতে দেখা যায়, রুশ সৈন্যদের অব্যাহত গোলাবর্ষণে মারিউপোল শহর প্রায় ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। কামানের গোলা আর ক্ষেপণাস্ত্রের আঘাতে শহরজুড়ে ধ্বংসযজ্ঞ তৈরি হয়েছে।
ফ্রান্সের এলিসি প্রাসাদের কর্মকর্তারা মারিউপোলের পরিস্থিতিকে একেবারে ‘বিপর্যয়কর’ বলে অভিহিত করেছেন। একই সঙ্গে এই শহরের বেসামরিক লোকজনকে অবশ্যই রক্ষা এবং লোকজন চাইলে যেন শহর ত্যাগ করতে পারে সেই ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। মারিউপোলের বেসামরিকদের খাদ্য, পানি এবং প্রয়োজনীয় ওষুধ সহায়তার আহ্বানও জানিয়েছে এলিসি প্রাসাদ।
ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় রাশিয়ার সামরিক বাহিনীর অবরোধের কারণে শহরটিতে মানবিক বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে।
ফ্রান্স, তুরস্ক, গ্রিস এবং আন্তর্জাতিক কয়েকটি মানবিক দাতব্য সংস্থা শহরটি থেকে বেসামরিক লোকজনকে সরিয়ে নেওয়ার সুযোগ তৈরি করে দিতে পুতিনের প্রতি আহ্বান জানিয়েছে। এই প্রস্তাব নিয়ে ব্যক্তিগতভাবে চিন্তা-ভাবনা করবেন বলে ম্যাক্রোঁকে জানিয়েছেন পুতিন।
- ১শাপলা চত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
- ২ফটিকছড়িতে চলছে দ্বিতীয় দিনের হরতাল,মহাসড়কে যান চলাচল বন্ধ
- ৩চাঁদপুরে সংস্কার শেষ না হতেই ধসে পড়ছে বাঁধের মাটি
- ৪মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশা নিয়ে ফিরছেন জেলেরা
- ৫ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ
- ৬ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৭আরএকে সিরামিকসে সিইও নিয়োগ
- ৮মার্কেন্টাইল ব্যাংকের বোর্ড সভা ৩০ জুলাই
- ৯ভরিতে ২২১৬ টাকা বাড়ল স্বর্ণের দাম
- ১০ইসলামী ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ১চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
- ২কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
- ৩চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
- ৪বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- ৫২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮ হাজার ৪৭ কোটি টাকা
- ৬নড়াইলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
- ৭বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক
- ৮সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে
- ৯সরকারের পাঁচ মাসেই নানা কথা শুরু হয়েছে, সুযোগ হারানো যাবে না
- ১০জনতা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই





পাঠকের মতামত