
লালমনিরহাটের আদিতমারীর ভেলাবাড়ী থেকে জুয়ার আসর থেকে মিলন চন্দ্র নামে স্কুলশিক্ষকসহ আট যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (১ মে) দুপুরে আটকদের লালমনিরহাট আদালতে পাঠানো হয়েছে।
এর আগে মঙ্গলবার (৩০ এপ্রিল) দিনগত রাত ২টার দিকে ভেলাবাড়ী ফলিমারী বাজারে দোকান ঘরে জুয়ার সামগ্রী নগদ ১০ হাজার টাকাসহ তাদের আটক করা হয়।
আদিতমারী থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
আটকরা হলেন, ফলিমারী এলাকার কালু চন্দ্রের ছেলে সারপুকুর উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক মুকুল চন্দ্র (৩৮), একই এলাকার মৃত ধীরেন্দ্রনাথের ছেলে ধর্মকান্ত রায় (৩৫), কালিদাস চন্দ্রের ছেলে তারকচন্দ্র (৪৫), হলধর চন্দ্রের ছেলে সত্যজিৎ রায় (২৫), রুস্তম মিয়ার ছেলে শহিদুল ইসলাম (৪০), বীরেন্দ্রের ছেলে সুরেশ চন্দ্র (৩০), হাসান আলীর ছেলে কামাল হোসেন (২৫), ও তালুক দুলালী এলাকার নুর মোহাম্মদের ছেলে মিলন মিয়া (৩৫)।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বলেন, মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় এক স্কুলশিক্ষকসহ আট জুয়াড়িকে আটক করা হয়। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
বিএইচ
- ১কুষ্টিয়ার মিরপুরে ৯ বোতল মদসহ গ্রেফতার -১
- ২কুষ্টিয়ার দৌলতপুরে ছেলের হাতে বাবা খুন
- ৩আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে দেশে বিনিয়োগ সম্ভব নয়
- ৪দর পতনের শীর্ষে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স
- ৫শাপলা চত্বর হত্যাকাণ্ড ছিল ‘জেনোসাইড’ : চিফ প্রসিকিউটর
- ৬দর বৃদ্ধির শীর্ষে দেশবন্ধু পলিমার
- ৭লেনদেনের শীর্ষে ফার ইস্ট নিটিং
- ৮আগামী সপ্তাহে গ্যাস সংকট পরিস্থিতির উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী
- ৯সাতক্ষীরা জেলা আ. লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেফতার
- ১০সূচকের উত্থানে বেড়েছে লেনদেন
- ১চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
- ২২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮ হাজার ৪৭ কোটি টাকা
- ৩বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক
- ৪নড়াইলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
- ৫দর পতনের শীর্ষে সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড
- ৬অনেক বছর পরে মানিকগঞ্জবাসীর স্বপ্ন পূরণের সুযোগ এসেছে: পর্যটন মন্ত্রী
- ৭তালিকাভুক্ত কোম্পানিতে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময় বাড়াল বিএসইসি
- ৮ব্লক মার্কেটে লেনদেন ২৭ কোটি টাকার
- ৯গাজীপুর জেলা শ্রমিক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- ১০কয়রায় জমি দখল, চাঁদাবাজি ও মৎস্যঘের দখলের অভিযোগে সংবাদ সম্মেলন





পাঠকের মতামত