
রক্তের দাগ না শুকাতেই আবারো শক্তিশালী বিস্ফোরণে প্রাণ ঝরল আফগানিস্তানে। দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ গজনীর গিলান জেলায় ভয়াবহ বিস্ফোরণে ১৫ শিশু নিহত হয়েছে।
স্থানীয় প্রশাসন বলছে, ধর্মীয় অনুষ্ঠান চলাকালে বিস্ফোরকবাহী মোটরসাইকেল নিয়ে হামলা চালানো হয়।
তবে স্থানীয়রা বলছেন ভিন্ন কথা। তারা বলছেন, রিকশায় পেতে রাখা দুর্বৃত্তদের বোমার বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটে।
অন্যদিকে বিবিসির খবরে এসেছে, শিশুরা পরিত্যক্ত একটি বোমা কুড়িয়ে এক বিক্রেতার কাছে নেয়ার সময় শক্তিশালী বিস্ফোরণে কেঁপে উঠে আশপাশ। এতে ঘটনাস্থলেই ১৫ শিশু প্রাণ হারায়। আশপাশে থাকা আরো ২০ জন আহত হন।
তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ গণমাধ্যমকে একটি বার্তা পাঠিয়ে দাবি করেন, ওই অঞ্চলে একটি অপরিশোধিত বোমা থেকেই বিস্ফোরণ ঘটে। শিশুরা বিক্রেতার কাছে বোমাটি নেয়ার পথেই দুর্ঘটনা ঘটে বলে জানান এই মুখপাত্র।
প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, সেখানে কোরআন তিলাওয়াত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ওই অনুষ্ঠানেই বিস্ফোরণ ঘটে।
এখন পর্যন্ত প্রকৃত কারণ বের করতে পারেনি নিরাপত্তা বাহিনী। চারদিকে তল্লাশি চালানো হচ্ছে। হতাহতের ঘটনায় গভীর শোক জানিয়েছে প্রাদেশিক গভর্নরের মুখপাত্র ওয়াহেদুল্লাহ জুমাযাদা।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন হামলায় আফগানিস্তানে দুই হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ৪ হাজার।
- ১জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী
- ২ফরিদপুরে অগ্রণী ব্যাংকের ব্যবসায়িক সম্মেলন
- ৩চবিতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন
- ৪বাংলাদেশে জাপানি কোম্পানিগুলোর আরও বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
- ৫বঙ্গভবনে অফিস করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন
- ৬স্বরাষ্ট্রমন্ত্রী-আইওএম মিশন প্রধানের বৈঠকে মানবপাচার রোধে সহযোগিতা জোরদারের অঙ্গীকার
- ৭আলমডাঙ্গায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান
- ৮নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ৯দর বৃদ্ধির শীর্ষে আর্গন ডেনিমস
- ১০রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি
- ১চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ২স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৩জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ৪লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৫রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী
- ৬১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ৭নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ৮রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ৯‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে ডব্লিউএফপির সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ১০চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ





পাঠকের মতামত