প্রকাশিত: মে ১৫, ২০২১ ১১:৩১ এএম

আফগানিস্তানের একটি মসজিদে বোমা বিস্ফোরণে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। শুক্রবার (১৪ মে) কাবুল প্রদেশের শাকার দারাহ জেলায় এ ঘটনা ঘটে।

এর আগে ঈদ উপলক্ষে গত সোমবার আফগান সরকার ও উগ্রবাদী গোষ্ঠী তালেবান তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছিল। যুদ্ধবিরতি শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই দেশটির কয়েকটি জায়গায় পৃথক পৃথম বোমা বিস্ফোরণে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছিল। এরইমধ্যে ঈদের একদিন পর শুক্রবার মসজিদে নামাজ আদায়ের সময় বোমা বিস্ফোরণে ১২ জনের মৃত্যু হলো। তবে তালেবান এ ঘটনার দায় স্বীকার করেনি।

কাবুল পুলিশের মুখপাত্র ফেরদৌস ফ্রামুর্জ বলেন, ‘নিহতদের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ওই মসজিদের ইমামও রয়েছেন। বোমা বিস্ফোরণে আহত হয়েছেন আরও ১৫ জন’।

এর আগে গত রোববার কাবুলের একটি স্কুলে গাড়ি বোমা বিস্ফোরণে ৮০ জনের বেশি মৃত্যু হয়েছি। ওই ঘটনার নিহতদের বেশিরভাগই ছিলেন ওই স্কুলের শিক্ষার্থী।

শেয়ার

পাঠকের মতামত

ইরানি সেনাবাহিনীর মুখপাত্র ইরানকে দুর্বল ও হরমুজে নিজের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে নিজেদের লক্ষ্য অর্জন ও ইরানকে দুর্বল করার মিশনে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য ...

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ইন্টারসেপ্টর মিসাইল শেষ হওয়ার শঙ্কায় ইরানে মার্কিনিদের হামলা বন্ধ

ইরানে টানা দুই সপ্তাহ হামলা চালানোর পর গত দুইদিন ধরে হামলা বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র। মূলত ...