
তালেবান যোদ্ধারা কাবুলে প্রবেশ করতেই পদত্যাগ করলেন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি। এখন তালেবানের হাতে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তুরস্কের সংবাদমাধ্যম ডেইলি সাবাহ জানিয়েছে, ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে তালেবান।
দীর্ঘ ২০ বছরের প্রস্তুতি, সংগে আমেরিকার দেওয়া অত্যাধুনিক অস্ত্র-শস্ত্রে প্রশিক্ষিত বাহিনী। তারপরেও তালেবানকে রুখতে পারলো না আশরাফ ঘানি সরকার। যুক্তরাষ্ট্রের সব সেনা প্রত্যাহারের আগেই আফগানিস্তানের ক্ষমতা দখল করে নেওয়ার দ্বারপ্রান্তে তালেবান।
এর আগে চারদিক থেকে ঘিরে কাবুলে প্রবেশ করতে শুরু করেন তালেবান যোদ্ধারা। কোনো উপায় না দেখে তালেবানের সংগে সমঝোতা করতে বাধ্য হয় আফগান সরকার। রাজধানীতে কোনো ধরণের হামলা হবে না- এই শর্তে ক্ষমতা ছাড়তে রাজি হন প্রেসিডেন্ট।
এই মুহূর্তে প্রেসিডেন্টের বাসভবনে রয়েছেন তালেবানের শীর্ষ নেতা মোল্লা আবদুল গনি বারাদর। সেখানে কাতার এবং আমেরিকার কূটনীতিকরাও রয়েছেন।
আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, কাবুলে হামলা হবে না, এই শর্তে তালেবানের সংগে সমঝোতা হয়েছে। আফগান বাহিনী এবং স্পেশাল ফোর্সকে আইনশৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে আফগানিস্তান ইস্যুতে জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। রাশিয়ার দাবি, আফগানিস্তানের সাম্প্রতিক পুরো ঘটনাই পরিকল্পিত।
- ১হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- ২ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৩শফিউল বারীর মৃত্যুবার্ষিকীতে কবি নজরুল কলেজ ছাত্রদলের দোয়া ও মিলাদ
- ৪গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
- ৫জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী
- ৬ফরিদপুরে অগ্রণী ব্যাংকের ব্যবসায়িক সম্মেলন
- ৭চবিতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন
- ৮বাংলাদেশে জাপানি কোম্পানিগুলোর আরও বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
- ৯বঙ্গভবনে অফিস করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন
- ১০স্বরাষ্ট্রমন্ত্রী-আইওএম মিশন প্রধানের বৈঠকে মানবপাচার রোধে সহযোগিতা জোরদারের অঙ্গীকার
- ১১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ২চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৩জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ৪রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী
- ৫স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৬‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে ডব্লিউএফপির সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৭চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৮দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৯প্রধানমন্ত্রীর সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের বৈঠক
- ১০হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু





পাঠকের মতামত