প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৪ ৪:৪১ পিএম , আপডেট: ফেব্রুয়ারি ৮, ২০২৪ ৪:৪৩ পিএম

রাষ্ট্রপতির প্রেস সচিব (সচিব) পদে মো. জয়নাল আবেদীনকে পুনরায় এক বছর মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে। বুধবার (৭ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে চুক্তিভিত্তিক নিয়োগে আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা-৪৯ অনুযায়ী রাষ্ট্রপতির প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োজিত মো. জয়নাল আবেদীনকে বর্তমান চুক্তির ধারাবাহিকতায় ও অনুরূপ শর্তে আগামী ১১ ফেব্রুয়ারি, ২০২৪ অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে মহামান্য রাষ্ট্রপতির প্রেস সচিব পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

এ নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এম জি

শেয়ার

পাঠকের মতামত

পুলিশে বড় ধরনের রদবদল

পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল করেছে সরকার। বিসিএস (পুলিশ) ক্যাডারের ২১ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ...

গেজেট প্রকাশ পুলিশের ইউনিফর্মে পরিবর্তন : শার্ট হবে গাঢ় নীল, প্যান্ট খাকি

বাংলাদেশ পুলিশের ইউনিফর্মে পরিবর্তন আনা হয়েছে। নতুন সংশোধনী অনুযায়ী, জেলা পুলিশ ও অধিকাংশ ইউনিটের সদস্যদের ...

শিল্প মন্ত্রণালয়ের নতুন সচিব আব্দুন নাসের খান, ওবায়দুর রহমান ওএসডি

শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমানকে তার পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করেছে সরকার। ...