প্রকাশিত: জানুয়ারী ১১, ২০২৪ ৯:০১ পিএম

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার মোঃ আব্দুর রহমানে মন্ত্রী পরিষদের সদস্য নির্বাচিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে তার নির্বাচনী এলাকা ফরিদপুরের বোয়ালমারী উপজেলার নেতা কর্মীরা।

এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চৌরাস্তা থেকে কয়েক হাজার নেতা কর্মী ও সমর্থকদের অংশগ্রহণে একটি আনন্দ মিছিল উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন মুসা মিয়ার সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মৃধা পিকুল, পৌর মেয়র মোঃ লিপন মিয়া স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা জনপ্রিয় নেতা মোঃ আব্দুর রহমানকে মন্ত্রিপরিষদের সদস্য নির্বাচিত করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।

বক্তারা বলেন, আব্দুর রহমান একজন ত্যাগী নেতা, বিভিন্ন সময়ে আওয়ামী লীগের দুর্দিনে তিনি জীবনের ঝুঁকি নিয়ে আওয়ামী লীগের সুসংগঠিত করেছেন। তাই যোগ্য নেতাকে সঠিক পদে অধিষ্ঠিত করেছেন বলে মনে করেন তারা। তারা মনে করেন আব্দুর রহমান এই পথে অধিষ্ঠিত হয়ে ফরিদপুর ১ আসন তথা গোটা বাংলাদেশের সময় উপযোগী উন্নয়নে ভূমিকা রাখবেন।

এম জি

শেয়ার

পাঠকের মতামত

এনসিসি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের এনসিসি ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ...

রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী

দেশের রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম বলে উল্লেখ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। সোমবার ...

চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের আনোয়ারায় গড়ে ওঠা চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনে (সিইআইজেড) শেষ পর্যন্ত এক বিলিয়ন মার্কিন ...

চট্টগ্রামে ২০ হাজার নলকূপ ক্ষতিগ্রস্ত, নিরাপদ পানির তীব্র সংকট

চট্টগ্রামে ১৫টি উপজেলায় বন্যায় ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে দক্ষিণাঞ্চলের তিনটি উপজেলা সাতকানিয়া, বাঁশখালী ও ...

যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ

নতুন শুল্কনীতিতে বাংলাদেশের জন্য সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। নতুন এ সিদ্ধান্তের ফলে ...