
ব্রিটেনে আটকে পড়া বহু আফগান শরণার্থী দেশে ফিরে আসার আকুতি জানিয়েছেন। তাদের মৌলিক চাহিদা পূরণে ব্রিটিশ সরকারের ব্যর্থতার পর হতাশ হয়ে তারা এখন দেশে ফিরতে চান।
গত ১৫ আগস্ট তালেবান গোষ্ঠী আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার পর এসব আফগান নাগরিক দেশ ছেড়ে ব্রিটেনে আশ্রয় নেন। তাদের জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ‘অপারেশন ওয়ার্ম ওয়েলকাম’ নামে একটি কর্মসূচি চালু করেন। কর্মসূচির উদ্দেশ্য ছিল- আফগান নাগরিকদের জীবন পুনর্গঠন, কাজ পাওয়া, শিক্ষা সুবিধা দেয়া এবং ব্রিটিশ সমাজে একীভূত করে নেয়া।
কিন্তু আফগান নাগরিকদেরকে বসতবাড়ি দেয়া সম্ভব হয় নি। ৭,০০০ আফগান নাগরিককে হোটেলে থাকতে হচ্ছে। ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কয়েক মাস যাবত তাদেরকে হোটেলে থাকতে হতে পারে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন ডাক্তার যিনি ব্রিটেনে আফগান নাগরিকদের স্বাস্থ্যসেবার সঙ্গে জড়িত তিনি গার্ডিয়ান পত্রিকাকে জানিয়েছেন, “বেশ কয়েকজন আফগান নাগরিক আমাকে বলেছেন যে, তারা দেশে ফিরে যেতে চান”।
ব্রিটিশ ওই ডাক্তার বলেন, “৬৭ বছর বয়স্ক এক আফগান নাগরিক আমাকে বলেছেন যে, তিনি আর এই অবস্থা মোটেই সহ্য করতে পারছেন না। তিনি হোটেলের বাইরে যেতে চান।”
হোটেলে থাকতে বাধ্য হওয়া আফগান নাগরিকদের স্বাস্থ্যসেবা নিয়েও উদ্বেগ রয়েছে। একজন কাউন্সিলিং লিডার পরিস্থিতিকে ব্রিটিশ সরকারের মারাত্মক ব্যর্থ কর্মসূচি হিসেবে উল্লেখ করেছেন।
- ১সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ২২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৩মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ৪হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৫প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৬বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৭বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা
- ৮‘অনলাইন এডিটরস ফোরাম’-এর আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার
- ৯কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- ১০জাপানের সঙ্গে মেট্রো-অবকাঠামো সহযোগিতা জোরদার
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ৩রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৪চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৫চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৬স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৭ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৮জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ৯দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ১০খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার





পাঠকের মতামত